
শেষ আপডেট: 17 April 2022 06:42
দ্য ওয়াল ব্যুরো: প্রথম বর্ষের এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠল দুই 'ভণ্ড' সাধু বাবার বিরুদ্ধে (North 24 Parganas)। এলাকাবাসীর সহযোগিতায় দুজনকেই পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার নোয়াপাড়া এলাকায়।
আরও পড়ুন: বারবার সিম বদল, বালাসোর-দিঘা ঘুরে শেষে হাওড়া থেকে গ্রেফতার বেহালাকাণ্ডের মূল অভিযুক্ত
জানা গেছে, সেই কিশোরীর বাড়িতে ঢুকে তাদের পরিবারের ভাল হওয়ার জন্য মঙ্গল কামনা করে প্রথমে একটি ধূপকাঠি চাওয়া হয়। তারপর চাওয়া হয় জল। এরপরই বাইরে থেকে দুজনকে ঘরের ভেতর ঢুকিয়ে নিয়ে আসে মেয়েটির মা। সেখানে ঢুকে কিশোরীর হাত দেখে খারাপ সময় কাটাতে ৯ হাজার টাকা চায় সাধুবেশী দুজন। তখনই ফাঁকা ঘরের সুযোগে ছাত্রীর শ্লীলতাহানি করে তারা।
এরপরই এলাকার বাসিন্দাদের সহযোগিতায় নোয়াপাড়া থানায় ওই দুই সাধুর নামে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। নোয়াপাড়া থানার পুলিশের তৎপরতায় গারুলিয়া পিনকল এলাকা থেকে দুজনকে গ্রেফতার করা হয়। জানা গেছে বাবলু লাল দেব এবং বেচঙ্গ লাল দেব নামের ওই দুই ভণ্ডের বাড়ি বিহারের দাড়ভাঙায়। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।