Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মধ্যমগ্রামে সেতু সংস্কারের জন্য ব্যারিকেড, করোনা সংক্রমণ নিয়ে গুজব তুঙ্গে

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রান্ত আশঙ্কা এবং নতুন করে লকডাউন চালুর ফলে এখন ‘রজ্জুতে সর্পভ্রম’ হতে শুরু করেছে। তার উদাহরণ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। সংস্কারের জন্য একটি সেতুর দু’ দিকে ব্যারিকেড করতেই রটে গেছে, করোনার সংক্রমণ

মধ্যমগ্রামে সেতু সংস্কারের জন্য ব্যারিকেড, করোনা সংক্রমণ নিয়ে গুজব তুঙ্গে

শেষ আপডেট: 10 July 2020 10:53

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: করোনা সংক্রান্ত আশঙ্কা এবং নতুন করে লকডাউন চালুর ফলে এখন ‘রজ্জুতে সর্পভ্রম’ হতে শুরু করেছে। তার উদাহরণ উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম। সংস্কারের জন্য একটি সেতুর দু’ দিকে ব্যারিকেড করতেই রটে গেছে, করোনার সংক্রমণ রোধে দু’পাশের গ্রামের বাসিন্দাদের আটকাতে এই ব্যবস্থা করা হয়েছে। মধ্যমগ্রামের স্টেশন সংলগ্ন রেলের সেতু সংস্কারে কাজ শুরু হয়েছে। সেতুটি দুর্বল বলে এটিতে ওঠার দুটি দিকই বাঁশ দিয়ে আটকে দেওয়া হয়েছে। মূলত তিন টনের বেশি ওজনের গাড়ি আটকানোর জন্যই এই ব্যবস্থা করা হয়েছে বলে প্রশাসন সূত্রে খবর। একই সঙ্গে সচেতন করা হয়েছে গাড়ির গতিবেগ নিয়ন্ত্রণের ব্যাপারে। কোনও পুরনো ও দুর্বল হয়ে পড়া সেতু সংস্কার বা সংরক্ষণ করা হলে এমন বিজ্ঞপ্তি দেওয়া খুবই সাধারণ ব্যাপার। তবে কিছুদিন ধরেই এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়াতে শুরু করেছে। গুজবের কারণ ব্যারিকেড। সোশ্যাল মিডিয়ায় গুজব: করোনাভাইরাস সংক্রমণ রুখতে মধ্যমগ্রামের এক দিকের বাসিন্দারা যাতে অন্য দিকে যেতে না পারেন সে জন্য এই ব্যবস্থা করা হয়েছে। মধ্যমগ্রামের বিধায়ক তথা মধ্যমগ্রাম পুরসভার প্রশাসক রথীন ঘোষ পুর এলাকার বাসিন্দাদের আশ্বস্ত করেছেন। তিনি জানিয়েছেন ওই ব্যারিকেডের সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। এ নিয়ে যে প্রচার করা হচ্ছে সেটি গুজব ছাড়া অন্য কিছু নয়। রথীন ঘোষ বলেন, “বাম আমলে এই সেতুটি তৈরি করা হয়েছিল। সেতুতে কয়েকটি ত্রুটি থাকায় বারবার অভিযোগ করা হয়েছে। শেষ পর্যন্ত নির্মাণকারী সংস্থা সেটির অবস্থা খতিয়ে দেখে এবং তাতে বেশ কয়েকটি ত্রুটি খুঁজে পায়। তারপরে তড়িঘড়ি তারা এই সেতু সংস্কারের কাজ শুরু করে দেয়। সে জন্য সেতুর দু'পাশে বাঁশ দিয়ে ব্যারিকেড করে আদেশ-মূলক ব্যানার লাগিয়ে দেওয়া হয়েছে। এর সঙ্গে করোনার কোনও সম্পর্ক নেই। যা গুজব ছড়িয়েছে তা সম্পূর্ণ ভুল।” উত্তর ২৪ পরগনা জেলায় অবশ্য এখন জায়গায় ব্যারিকেড করা হয়েছে। কলকাতার পরে এই জেলাতেই করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। রাজ্যে কয়েকটি জায়গায় নতুন করে বৃহস্পতিবার বিকেল থেকে লকডাউন চালু করা হলেও তার প্রায় ছত্রিশ ঘণ্টা আগে অর্থাৎ বুধবার সকাল থেকে এব্যাপারে পদক্ষেপ করতে শুরু করে জেলা প্রশাসন। তাই হয়তো এখানে ‘রজ্জুতে সর্পভ্রম’ হয়েছে।

```