Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: ‘কাছের অনেককে বলেছিলাম, বৈভবকে প্রথম বলে আউট করব!’ কথা দিয়ে কথা রাখলেন প্রফুল্লI PAC-Vinesh Chandel: ভোর পর্যন্ত আদালতে শুনানি, ১০ দিনের ইডি হেফাজতে আইপ্যাক ডিরেক্টর ভিনেশ'নিষিদ্ধ' ভারতীয় গানে প্রয়াত আশা ভোঁসলেকে শেষ শ্রদ্ধা! পাক চ্যানেলকে শোকজ, সমালোচনা দেশের ভিতরেই হরমুজ মার্কিন নৌ অবরোধে কোণঠাসা ইরান! তেল রফতানি প্রায় থমকে, দিনে ক্ষতি ৪৩৫ মিলিয়ন ডলারIPL 2026: আইপিএল অভিষেকে সেরা বোলিং পারফরম্যান্স! কে এই সাকিব হুসেন? ৪৯ লাখের টিকিট থাকা সত্ত্বেও বোর্ডিং বাতিল! বিমান সংস্থার সিইও-র বিরুদ্ধে FIR-এর নির্দেশ আদালতেরশ্রমিকদের বিক্ষোভে অশান্ত নয়ডা! পাক-যোগে ষড়যন্ত্র? তদন্তে পুলিশ, ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩০০ নিজেকে ‘যিশু’ সাজিয়ে পোস্ট! তীব্র বিতর্কের মুখে ছবি মুছলেন ট্রাম্প, সাফাই দিয়ে কী বললেন?IPL 2026: পয়লা ওভারেই ৩ উইকেট, স্বপ্নের আইপিএল অভিষেক! কে এই প্রফুল্ল হিঙ্গে?ইরান-মার্কিন বৈঠক ব্যর্থ নেতানিয়াহুর ফোনে! ট্রাম্পের প্রতিনিধিকে কী এমন বলেছিলেন, খোলসা করলেন নিজেই

কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

দ্য ওয়াল ব্যুরো: কয়লাকাণ্ডে (coal smuggling case)  বিনয়  মিশ্রের (vinay mishra) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করল দিল্লির পাতিয়ালা আদালত (delhi court)। জামিন অযোগ্য ধারায় জারি হল পরোয়ানা। বারংবার নোটিস  পাঠানো হলেও

কয়লাকাণ্ডে বিনয় মিশ্রের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা

শেষ আপডেট: 18 October 2021 06:29

দ্য ওয়াল ব্যুরো: কয়লাকাণ্ডে (coal smuggling case)  বিনয়  মিশ্রের (vinay mishra) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা (arrest warrant) জারি করল দিল্লির পাতিয়ালা আদালত (delhi court)। জামিন অযোগ্য ধারায় জারি হল পরোয়ানা। বারংবার নোটিস  পাঠানো হলেও হাজিরা দিচ্ছিলেন না বিনয়। তাই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফে আদালতে আবেদন করা হয় কঠোর পদক্ষেপের জন্য। তাতে সাড়া দিয়ে আজ পরোয়ানা জারি করল পাতিয়ালা আদালত। তৃণমূল নেতা বিনয় ও তাঁর ভাই বিকাশ মিশ্রের বিরুদ্ধে বেআইন কয়লা চোরাচালান মামলায় 'কিছু প্রভাবশালী লোকজনের' হয়ে ৭৩০  কোটি টাকা পাওয়ার অভিযোগ তুলেছে ইডি। তৃণমূলের নম্বর টু সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসাবে পরিচিত বিনয়, রাজনৈতিক মহলের বক্তব্য এমনই। দীর্ঘদিন ধরে তিনি পলাতক। তাঁর ভাই বিকাশ মিশ্রকে গ্রেফতার করেছে ইডি। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি কলকাতা ও দিল্লির নানা স্থানে প্রায় ৪৯ বার তল্লাসি গিয়ে বিনয়ের বিরুদ্ধে একগুচ্ছ অকাট্য নথিপ্রমাণ উদ্ধার, বাজেয়াপ্ত করেছে। বিনয়ের বিরুদ্ধে আগেই লুক আউট নোটিস জারি করেছে কলকাতার এক আদালত। ইডির দাবি, তারা কয়লা পাচার কাণ্ড মামলায় বেআইনি আর্থিক লেনদেন রোধ আইনে ৪০ জনের বেশি লোকের বিবৃতি নথিবদ্ধ করেছে। তা থেকে প্রমাণ, বেআইনি কয়লা ব্যবসায় ১৩০০ কোটি টাকার বেশি আয় করেছে ব্যবসায়ী অনুপ মাঝি। এর মধ্যে কয়েকজনের হয়ে, নিজেদের জন্য ৭৩০ কোটি টাকা নিয়েছেন বিনয়, বিকাশ। প্রসঙ্গত, কয়লা পাচার কাণ্ডে নাম জড়িয়েছে অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায়েরও। গত ৩১ আগস্ট জেরার জন্য দিল্লিতে ইডি তাঁকে তলব পাঠালেও তিনি যাননি। করোনা অতিমারী আবহে একা সশরীরে নয়াদিল্লি যাওয়া তাঁর নিজের ও সন্তানদের পক্ষে ক্ষতিকর হতে পারে বলে জানিয়েছিলেন তিনি। তবে ইডি পাতিয়ালা হাউস কোর্টে নানা তথ্যপ্রমাণ পেশ করে। আদালত রুজিরাকে ফের ৩০ সেপ্টেম্বর হাজিরা দিতে বলেছিল।
     

```