Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

দুয়ারে সরকারের কাজ ঘুরে দেখবেন নোডাল অফিসাররা, নির্দেশ নবান্নের

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু হয়েছে এখনও সাত দিনও কাটেনি। কিন্তু এরই মধ্যে জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে অব্যবস্থার ছবি দেখা গিয়েছে। তা নিয়ে দিন দুয়েক আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যসচিব।

দুয়ারে সরকারের কাজ ঘুরে দেখবেন নোডাল অফিসাররা, নির্দেশ নবান্নের

শেষ আপডেট: 22 August 2021 02:06

দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' প্রকল্পের দ্বিতীয় দফার কাজ শুরু হয়েছে এখনও সাত দিনও কাটেনি। কিন্তু এরই মধ্যে জায়গায় জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পে অব্যবস্থার ছবি দেখা গিয়েছে। তা নিয়ে দিন দুয়েক আগেই ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যসচিব। প্রকল্পের কাজ পর্যালোচনার জন্য নোডাল অফিসারদেরও নিয়োগ করলেন হরিকৃষ্ণ দ্বিবেদী। 'দুয়ারে সরকার' পর্যালোচনার জন্য প্রতিটি জেলায় নোডাল অফিসারদের দায়িত্ব দেওয়া হয়েছে। বলা হয়েছে প্রতিদিন ক্যাম্পে গিয়ে গিয়ে তাঁরা প্রকল্পের কাজ ঠিকঠাক চলছে কিনা তা খতিয়ে দেখবেন। আর তারপর তার রিপোর্ট পাঠাবেন নবান্নে। ক্যাম্পের কাজ উন্নত করার জন্য যদি অফিসারদের কাছে পরামর্শ থাকে তবে তাও দেওয়া যাবে বলে জানানো হয়েছে। 'দুয়ারে সরকার' ক্যাম্পের বিরুদ্ধে মূল অভিযোগ, ক্যাম্পগুলিতে অনেক ভিড় হচ্ছে। ভিড়ে দূরত্ববিধি মানা তো দূরের কথা, মুখে মাস্কটুকুও থাকছে না অনেকের। আর তাতেই বিশৃঙ্খলা তৈরি হচ্ছে জেলায় জেলায়। এর আগে মুখ্যসচিব এই অব্যবস্থা নিয়ে জেলাশাসকদের কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন। অবিলম্বে বিভিন্ন জেলায় দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যা বাড়াতে বলা হয়েছিল। মুখ্যসচিবের কথা অনুযায়ী জেলায় জেলায় তৎক্ষণাৎ আগের তুলনায় বাড়িয়ে দেওয়া হয়েছিল দুয়ারে সরকার ক্যাম্পের সংখ্যা। তারপর এবার কাজ পরিচালনার জন্য নিযুক্ত হলেন নোডাল অফিসাররাও। সরকারি এই প্রকল্পকে যে যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে নবান্ন, তা বলাই বাহুল্য।

```