Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?

কেটে গিয়েছে পাঁচ রাত, মাকালুতে নিখোঁজ দীপঙ্কর! মৃত বলেনি সরকার, মিরাকেল কি সম্ভব

দ্য ওয়াল ব্যুরো: সাধারণত ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নেয় নেপাল সরকার। পর্বতাভিযানে গিয়ে কোনও আরোহী নিখোঁজ হলে, ৭২ ঘন্টা পরে মৃত ঘোষণা করে নেপাল সরকার। এমনটাই নিয়ম। কিন্তু ১৬ তারিখ থেকে নিখোঁজ বাংলার পর্বতারোহী দীপঙ্কর ঘোষকে এখনও মৃত ঘোষণা করেনি নে

কেটে গিয়েছে পাঁচ রাত, মাকালুতে নিখোঁজ দীপঙ্কর! মৃত বলেনি সরকার, মিরাকেল কি সম্ভব

শেষ আপডেট: 21 May 2019 08:18

দ্য ওয়াল ব্যুরো: সাধারণত ৭২ ঘণ্টা পর্যন্ত সময় নেয় নেপাল সরকার। পর্বতাভিযানে গিয়ে কোনও আরোহী নিখোঁজ হলে, ৭২ ঘন্টা পরে মৃত ঘোষণা করে নেপাল সরকার। এমনটাই নিয়ম। কিন্তু ১৬ তারিখ থেকে নিখোঁজ বাংলার পর্বতারোহী দীপঙ্কর ঘোষকে এখনও মৃত ঘোষণা করেনি নেপাল সরকার। মাকালু অভিযানে গিয়ে শৃঙ্গে আরোহণ করে ফেরার পথে ক্যাম্প ফোরের কাছাকাছি কোনও জায়গায় নিখোঁজ হয়ে যান বাংলার অন্যতম পরিচিত পর্বতারোহী, ৫২ বছরের দীপঙ্কর ঘোষ। তাঁর শেরপা আহত অবস্থায় ফিরে আসেন ক্যাম্পে। জানান তাঁর নিখোঁজ হওয়ার খবর। কিন্তু তার পর থেকেই লাগাতার খারাপ আবহাওয়া ও পর্যাপ্ত শেরপা না থাকায় উদ্ধারকার্য শুরু করা সম্ভব হয়নি। পর্বতারোহণ আয়োজক সংস্থার তরফে জানানো হয়, ২২ তারিখের আগে উদ্ধারকাজ শুরু করতে পারবেন না তাঁরা। কারণ বেশির ভাগ শেরপাই কোনও না কোনও আরোহণে বা উদ্ধারকাজে ব্যস্ত আছেন। আবহাওয়াও খুব খারাপ। ঘটনার পরেই কাঠমাণ্ডু পৌঁছন পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ দফতরের পর্বতারোহণ শাখার (ওয়েস্ট বেঙ্গল মাউন্টেনিয়ারিং অ্যান্ড অ্যাডভেঞ্চার স্পোর্টস ফাউন্ডেশন) উপদেষ্টা দেবদাস নন্দী। কাঞ্চনজঙ্ঘা অভিযানে গিয়ে মৃত দুই পর্বতারোহী কুন্তল কাঁড়ার ও বিপ্লব বৈদ্যর দেহ নীচে নামানোর প্রক্রিয়া পরিচালনা করার পাশাপাশি দীপঙ্কর ঘোষের উদ্ধারকাজ নিয়েও সব রকমের চেষ্টা চালাচ্ছেন তিনি। সূত্রের খবর, গত শনিবার থেকে হেলিকপ্টার মাকালুর ক্যাম্প ফোর সংলগ্ন এলাকায় যাওয়ার চেষ্টা করছে, যে এলাকাটিতে দীপঙ্কর বাবু আটকে আছেন বলে অনুমান করা হচ্ছে। কিন্তু শনিবার-রবিবার খারাপ আবহাওয়ার জন্যে হেলিকপ্টার চেষ্টা করেও পৌঁছতে পারেনি ঘটনাস্থলে। কাঠমাণ্ডু থেকে দেবদাস বাবু  দ্য ওয়ালের রূপাঞ্জন গোস্বামীকে জানিয়েছেন, আজকেও উদ্ধারকারী দলের হেলিকপ্টার যাবে দীপঙ্কর ঘোষের খোঁজে। সেই হেলিকপ্টারে তিনিও থাকছেন। দীপঙ্কর বাবু কোথায় রয়েছেন তা চিহ্নিত করা গেলে, শেরপার দল যাবে রেসকিউ করতে। কিন্তু সেটা কী অবস্থায়? ১৬ তারিখ থেকে আজ ২১ তারিখ পর্যন্ত ৮০০০ মিটারের উচ্চতার ওপরে কি বেঁচে থাকা সম্ভব দীপঙ্করের পক্ষে? যুক্তি বলছে, সেটা সম্ভব নয়। যে উচ্চতায় অক্সিজেন, খাবার ও জল না থাকলে কয়েক ঘণ্টার মধ্যেই মৃত্যু অনিবার্য, সেখানে এগুলি ছাড়া কী ভাবে এত দিন বেঁচে থাকবেন দীপঙ্কর ঘোষ! ২০১৬ সালে অবশ্য এভারেস্ট অভিযানে নিখোঁজ হওয়ার চার দিন পরে গৌতম ঘোষ ও পরেশ নাথকে মৃত বলে ঘোষণা করেছিল নেপাল সরকার। ওই অভিযানেই মিরাকেল ঘটিয়ে বেঁচে ফিরে এসেছিলেন বারাসতের পর্বতারোহী সুনীতা ঘোষ। তাই হয়তো আশা আছে দীপঙ্করেরও। ক্ষীণতম আশা। কারণ বিস্ময়য়কর ভাবেই নেপাল সরকার দীপঙ্করকে মৃত বলে ঘোষণা করেনি এখনও। তা হলে কি মিরাকেলের সম্ভাবনা দেখছে তারাও!

```