Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

তারাপীঠে সারা সপ্তাহ হোটেল মিলবে না, কোভিড রুখতে কড়া হল প্রশাসন

দ্য ওয়াল ব্যুরো: করোনার বাড়বাড়ন্তের মাঝে রাজ্যের সব পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই মতো ঘুরতে যাওয়ার মায়া ত্যাগ করে ঘরে ফিরেছেন সকলে। কিন্তু না, এখনও কোথাও কোথাও 'অবাধ্য' কিছু মানুষকে দেখা যাচ্ছে। এখনও পর্যটকদের

তারাপীঠে সারা সপ্তাহ হোটেল মিলবে না, কোভিড রুখতে কড়া হল প্রশাসন

শেষ আপডেট: 9 January 2022 10:41

দ্য ওয়াল ব্যুরো: করোনার বাড়বাড়ন্তের মাঝে রাজ্যের সব পর্যটনকেন্দ্রগুলি বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে সরকার। সেই মতো ঘুরতে যাওয়ার মায়া ত্যাগ করে ঘরে ফিরেছেন সকলে। কিন্তু না, এখনও কোথাও কোথাও 'অবাধ্য' কিছু মানুষকে দেখা যাচ্ছে। এখনও পর্যটকদের ভিড় কমছে না কোনও কোনও এলাকায়। কোভিডবিধি আরও কড়া করতে এবার তাই নতুন ঘোষণা করল বীরভূম জেলা প্রশাসন। রবিবার থেকেই সেখানে সমস্ত হোটেল বন্ধ করে দেওয়া হল। রবিবার জেলা প্রশাসনের তরফে হোটেল কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে আজ থেকে আগামী শনিবার ১৫ জানুয়ারি পর্যন্ত সেখানে হোটেল বন্ধ রাখতে হবে। নতুন করে কোনও পর্যটককে ঘর ভাড়া দেওয়া যাবে না। যাঁরা রয়েছেন তাঁদেরকেও রবিবার দুপুর ১২টার মধ্যেই ঘর ছেড়ে দিতে বলা হয়েছে। তারাপীঠে এখনও অনেক ভক্তদের সমাগম রয়েছে। তাঁদের সরাতেই প্রশাসনকে এবার কড়া হতে হল। পাশাপাশি বীরভূমে কোভিড দিন দিন বাড়ছে। শনিবার সেখানে দৈনিক আক্রান্ত সংখ্যা হয়েছিল প্রায় ৭০০। সেকথা মাথায় রেখেই এমন কড়া সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এদিকে আচমকা ঘর ছাড়তে বলায় ফাঁপড়ে পড়েছেন পর্যটকরা। তাঁদের কথায় মাত্র কয়েক ঘণ্টার নোটিসে এভাবে ঘর ছাড়া যায় নাকি, আরও আগে জানালে ভাল হত।

```