Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দুয়ারে শীত! তবু ভিড় নেই শীতবস্ত্রের দোকানে, মাছি তাড়াচ্ছেন সিউড়ির ব্যবসায়ীরা

দ্য ওয়াল ব্যুরো: শীতের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। তবে বৃষ্টিও পরিমাণ কমলেও এখনও দেখা নেই ক্রেতাদের। আর এতেই দুশ্চিন্তার রয়েছেন বীরভূমের সিউড়ির শীতবস্ত্র বিক্রেতারা। শীত এখনও সেইভাবে জাঁকিয়ে বসেনি। অন্যদিকে সমস্ত জিনিসের দাম বাড়ছে-

দুয়ারে শীত! তবু ভিড় নেই শীতবস্ত্রের দোকানে, মাছি তাড়াচ্ছেন সিউড়ির ব্যবসায়ীরা

শেষ আপডেট: 7 December 2021 18:26

দ্য ওয়াল ব্যুরো: শীতের শুরুতেই বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ। তবে বৃষ্টিও পরিমাণ কমলেও এখনও দেখা নেই ক্রেতাদের। আর এতেই দুশ্চিন্তার রয়েছেন বীরভূমের সিউড়ির শীতবস্ত্র বিক্রেতারা। শীত এখনও সেইভাবে জাঁকিয়ে বসেনি। অন্যদিকে সমস্ত জিনিসের দাম বাড়ছে- এই দুইয়ের জোড়া ফলায় বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। সিউড়ি শহরের শীতবস্ত্র ব্যবসায়ীরা জানান, প্রতি বছর নভেম্বর মাস আসতেই দোকানে ক্রেতারা ভিড় করতে থাকেন। কিন্তু এবছর চিত্র সম্পূর্ণ ভিন্ন। তাঁদের দাবি, এখনও পর্যন্ত তেমন শীত পড়েনি। সেই কারণে শীতবস্ত্রের প্রয়োজন হয়নি সাধারণ মানুষের। ব্যবসায়ীরা জানান, গত বছরের তুলনায় এবছর সমস্ত ধরনের শীতবস্ত্রের দাম বেড়েছে। মূলত পেট্রোল ডিজেলের দাম বাড়ার ফলে পরিবহন খরচ অনেকটা বেড়ে গিয়েছে। তাই তাঁদেরকেও বেশি দাম দিয়েই কিনতে হচ্ছে। আপাতত তাই ক্রেতাদের আসার অপেক্ষাতেই দিন গুনছেন সবাই।

```