Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুরনো নিয়মেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রশ্নের সঙ্গে উত্তরপত্র নয়  

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে বদল আনার কথা বলা হয়েছিল,  তা থেকে পিছু হঠল  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে পুরনো নিয়মেই। ছ’মাস আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল সংসদ। আগে প্রশ্নপত্র ও উত্তরপত্র আলা

পুরনো নিয়মেই উচ্চমাধ্যমিক পরীক্ষা, প্রশ্নের সঙ্গে উত্তরপত্র নয়  

শেষ আপডেট: 31 October 2019 11:29

দ্য ওয়াল ব্যুরো: উচ্চমাধ্যমিক পরীক্ষায় যে বদল আনার কথা বলা হয়েছিল,  তা থেকে পিছু হঠল  উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে পুরনো নিয়মেই। ছ’মাস আগের নির্দেশিকা প্রত্যাহার করে নিল সংসদ। আগে প্রশ্নপত্র ও উত্তরপত্র আলাদা থাকত। কিন্তু তা বদল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সংসদ ঠিক করেছিল, উত্তরপত্রের মধ্যেই প্রশ্ন থাকবে। তাহলে নকল করার প্রবণতা ঠেকানো সম্ভব হবে। ছাত্রছাত্রীরা প্রশ্নপত্র বাইরে নিয়ে যেতে পারবেন না। কিন্তু বেশ কিছু আপত্তি ওঠায় নিয়ে নেওয়া সিদ্ধান্ত বাতিল করা হল এদিন। সংসদের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, ২০২০ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে পুরনো নিয়মেই। অনেকের মতে, শিক্ষা দফতরের কাছে বেশ কিছু আপত্তি জমা পড়েছিল উচ্চমাধ্যমিকের পদ্ধতি নিয়ে। আশঙ্কা করা হয়েছিল, এতে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে। আগামী বছর রাজ্যে পুরভোট রয়েছে। অনেকের মতে, উচ্চমাধ্যমিক পরীক্ষা ভোটের মাস দেড়েক আগেই। পরীক্ষানিরীক্ষা করতে গিয়ে জনমানসে ভুল বার্তা যেতে পারে। সূত্রের খবর, সরকারের তরফে সংসদকে স্পষ্ট বলা হয়, কোনও ভাবেই এখন নতুন পদ্ধতি চালু করা যাবে না। ২০২০ সালের পরীক্ষা নিতে হবে পুরনো নিয়মেই। তারপরই সিদ্ধান্ত প্রত্যাহার করে সংসদ। আগামী বছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে ১২ মার্চ থেকে। চলবে ২৭ মার্চ পর্যন্ত। পড়ুন ‘দ্য ওয়াল’ পুজো ম্যাগাজিন ২০১৯ – এ প্রকাশিত গল্প

```