Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মোবাইল চুরির তদন্তে নেমে একের পর এক সূত্র! ফোন, টিভি, ল্যাপটপ ছাড়াও মিলল আগ্নেয়াস্ত্র

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চুরির তদন্তে নেমে বড় সাফল্য মিলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। উদ্ধার করা হল বহু চোরাই মোবাইল, ল্যাপটপ। অন্য একটি ঘটনায় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ জানিয়েছে, দু'টি মামলায় তাদের জালে ধরা পড়েছে মো

মোবাইল চুরির তদন্তে নেমে একের পর এক সূত্র! ফোন, টিভি, ল্যাপটপ ছাড়াও মিলল আগ্নেয়াস্ত্র

শেষ আপডেট: 9 February 2020 17:16

দ্য ওয়াল ব্যুরো: মোবাইল চুরির তদন্তে নেমে বড় সাফল্য মিলল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের। উদ্ধার করা হল বহু চোরাই মোবাইল, ল্যাপটপ। অন্য একটি ঘটনায় উদ্ধার করা হয়েছে আগ্নেয়াস্ত্র ও কার্তুজ। পুলিশ জানিয়েছে, দু'টি মামলায় তাদের জালে ধরা পড়েছে মোট চার জন। তাদের মধ্যে রয়েছে মোবাইল চুরির দুই পান্ডাও। তাদের ধরার পরে জেরা করে পুলিশের কাছে এসেছে আরও কিছু তথ্য। সে সবের ভিত্তিতে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। প্রসঙ্গত উল্লেখ্য, এই থানা এলাকার ইস্টার্ন বাইপাস সংলগ্ন একটি মোবাইল দোকানেই কয়েক দিন আগে চুরি হয়। ওই চুরির তদন্তে নেমে পুলিশ বানারহাট থেকে গত ২৯ জানুয়ারি রাজা রায় নামে এক দুষ্কৃতীকে গ্রেপ্তার করে। ধৃত ওই দুষ্কৃতীকে জিজ্ঞাসাবাদ করে আরও দুই দুষ্কৃতীর নাম পায়। তারা হল দীপ্তিকান্ত মিশ্র ও অর্জুন সাহানি। তাদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। কিন্তু খবর অনুযায়ী বেশ কয়েক বার হানা দিলেও কোনও না কোনও ভাবে পালিয়ে যায় তারা। শেষমেশ সোমবার রাতে মেলে সাফল্য। ধৃতরা পুলিশের জেরায় জানিয়েছে, চুরি করা মোবাইল ফোন বিভিন্ন জায়গায় বিক্রি করে দিয়েছে তারা। এর পরে ধৃতদের আদালতে তুলে পুনরায় পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে মোবাইলের দোকান থেকে চুরি যাওয়া বাকি মোবাইল উদ্ধারের তদন্তে নামে। এর পরেই চুরি যাওয়া ৭টি মোবাইল উদ্ধার করে। মোবাইলের পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি এলইডি টিভি, ল্যাপটপ। ধৃতদের ৫ দিনের রিমান্ড শেষ হলে রবিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়। এনজেপি থানায় সাংবাদিক বৈঠক করে এসিপি ইস্ট সুরিন্দর সিং ‌এই অভিযানের কথা জানান। পাশাপাশি তিনি বলেন, "নিউ জলপাইগুড়ি থানার পুলিশ শনিবার রাতে ফুলবাড়ি এলাকায় নাকা তল্লাশি করার সময় মিঠুন বর্মন নামে এক যুবককে গ্রেফতার করে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও তিন রাউন্ড কার্তুজ। ধৃতের বাড়ি ডুয়ার্সের বীরপাড়া। ধৃত ওই যুবক আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ নিয়ে শিলিগুড়ি শহরে কোন অপরাধ করতে এসেছিল বলেই সন্দেহ। বাকিটা তদন্ত করে দেখা হচ্ছে।"

```