Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কেন্দ্রীয় মন্ত্রীর ঘরে ভাঙন! উদয়নের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নিশীথ প্রামাণিকের দুই ভাই

তৃণমূলে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই।

কেন্দ্রীয় মন্ত্রীর ঘরে ভাঙন! উদয়নের হাত ধরে তৃণমূলে যোগ দিলেন নিশীথ প্রামাণিকের দুই ভাই

শেষ আপডেট: 3 January 2024 18:01

দ্য ওয়াল ব্যুরো: তৃণমূলে যোগ দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের দুই তুতো ভাই। রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর হাত ধরে বুধবার তৃণমূলে যোগ দেন দুজনে।

উদয়নের দাবি, “বিজেপি মানুষের হয়ে কোনও কাজ করে না। তাই কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রীর দুই তুতো ভাই তৃণমূলে যোগ দিলেন।” এ ব্যাপারে নিশীথ প্রামাণিকের কোনও প্রতিক্রিয়া এখনও জানা যায়নি। তবে গোটা ঘটনাকে ঘিরে কোচবিহারের রাজনৈতিক মহলে জোর চাঞ্চল্য ছড়িয়েছে।

বছরের শেষ দিনে ৩১ ডিসেম্বর শীতলকুচির লালবাজার এলাকায় তৃণমূলের ঘরে ভাঙনের দাবি করেছিলেন নিশীথ। সেদিন তৃণমূলের স্থানীয় অঞ্চল কমিটির সহ-সভাপতি বিনোদ বর্মন এবং তাঁর অনুগামীরা নিশীথের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিয়েছিলেন। সেদিন তৃণমূলকে কটাক্ষ করে নিশীথ বলেছিলেন, “তৃণমূল সংগঠন করার লোক না পেলে, লোক খুঁজে দেব যাতে ওরা সংগঠনটা চালাতে পারে।”

উদয়নের হাত ধরে মন্ত্রীর দুই আত্মীয়র তৃণমূলে যোগদানকে ওই ঘটনারই পাল্টা হিসেবে দেখছে রাজনৈতিক মহল। লোকসভা ভোট যত এগিয়ে আসবে এই ধরনের ঘর ভাঙনের ঘটনাও তত বাড়বে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।

নিশীথের দুই তুতো ভাই সুনীল বর্মন ও জগদীশ বর্মনের বাড়ি দিনহাটার পুটিমারি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে। এদিন তৃণমূলে যোগদানের পর সুনীল, জগদীশরা বলেন, “বিজেপিতে থেকে মানুষের কাজ করতে পারছিলাম না। দলে যোগ্য সম্মানও পাচ্ছিলাম না। তাই তৃণমূলে যোগ দিলাম।” আর নিশীথকে কটাক্ষ করে উদয়ন বলেন, “অন্যের ঘর ভাঙার স্বপ্ন দেখলে এমনই হয়। কেন্দ্রীয় মন্ত্রীর দুই ভাই তৃণমূলে যোগ দিলেন।


```