Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

উত্তরে আশঙ্কায় বিজেপি? পঞ্চায়েত গণনার মধ্যেই অনন্তর দুয়ারে অমিত শাহর জুনিয়র

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের ফলাফল দেখে কি উৎকণ্ঠায় পড়ে গিয়েছে বিজেপি? মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের যখন গণনা চলছে তখন দেখা যায় কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের চকচকার বাড়িতে গিয়ে হাজির। অনন্ত হলেন গ্রে

উত্তরে আশঙ্কায় বিজেপি? পঞ্চায়েত গণনার মধ্যেই অনন্তর দুয়ারে অমিত শাহর জুনিয়র

শেষ আপডেট: 11 July 2023 15:25

দ্য ওয়াল ব্যুরো: উত্তরবঙ্গে পঞ্চায়েত ভোটের ফলাফল দেখে কি উৎকণ্ঠায় পড়ে গিয়েছে বিজেপি? মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের যখন গণনা চলছে তখন দেখা যায় কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক অনন্ত মহারাজের চকচকার বাড়িতে গিয়ে হাজির। অনন্ত হলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের প্রধান। রাজবংশী জনসমাজে তাঁর বৃহত্তর প্রভাব রয়েছে বলে মনে করা হয়। এদিন নিশীথ তাঁর সঙ্গে দেখা করার সঙ্গে সঙ্গেই এই জল্পনা উস্কে দিয়েছে যে, অনন্তকে কি রাজ্যসভা ভোটে মনোনয়ন দেওয়ার প্রস্তাব দিয়েছে বিজেপি? আবার নিশীথের ঘনিষ্ঠ শিবির থেকে দাবি করা হচ্ছে, সেই প্রস্তাবে সম্মতি জানিয়েছেন অনন্ত মহারাজ।

কিন্তু এহেন মহারাজ-সাক্ষাতে অন্য প্রশ্নও উঠেছে। গত লোকসভা ভোটে উত্তরবঙ্গের প্রায় সব আসনে বিজেপি জিতেছিল। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, রায়গঞ্জ, বালুরঘাট, আলিপুরদুয়ার, মালদহ উত্তর সব আসনেই তারা জিতেছিল। প্রশ্ন হল, উত্তরবঙ্গে এরকম নিরঙ্কুশ থাকার পরেও কেন অনন্তর দরজায় গেরুয়া শিবির? তাহলে কি আত্মবিশ্বাস হারিয়েছেন তাঁরা?

এ ব্যাপারে প্রশ্ন করা হলে বিজেপি মুখপাত্র বলেছেন, উত্তরবঙ্গে বিজেপির জনভিত্তি মজবুত রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে মানুষ তাঁদের মত প্রকাশের সুযোগই পায়নি। তাই এর ফলাফল দিয়ে কিছু বিচার করা যাবে না। আর অনন্ত মহারাজ বিজেপির সঙ্গে বহুদিন ধরেই বন্ধু সম্পর্ক রেখে চলেন। তাই এতে অন্য মাত্রা দেওয়া অহেতুক।

অনন্তকে রাজ্যসভায় প্রার্থী পদের প্রস্তাব শুধু নিশীথ দিয়েছেন এমন নয়, সূত্রের মতে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও সেই প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় নেতৃত্বকে। তবে শেষমেশ দলের কেন্দ্রীয় নেতৃত্ব কাকে প্রার্থী করবে তা এখনও চূড়ান্ত হয়নি। রাজ্যসভা ভোটে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন হল ১৩ জুলাই। তাই মঙ্গলবার রাতে বা বুধবার সকালে তা আনুষ্ঠানিক ভাবে ঘোষণা হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

বাংলা থেকে এবার রাজ্যসভায় ৭টি আসন শূন্য হয়েছে। তার মধ্যে ১টি আসন পাবে বিজেপি। এই প্রথম বাংলা থেকে কাউকে রাজ্যসভায় মনোনয়ন দিতে পারবে বিজেপি। সেই প্রার্থী গোটা বাংলায় বিজেপির প্রতিনিধিত্ব করার মতো হবেন কিনা এখন তাও দেখার।

অভিষেকের নির্দেশ থাকা সত্ত্বেও যাঁরা অশান্তি করেছে তাঁদের চিহ্নিত করা উচিত: বাবুল


```