Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্পেশ্যাল ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগেই ভোটের দিন ঘোষণা, নির্মলা উঠলেন সাধারণ বিমানে

দ্য ওয়াল ব্যুরো : রবিবার ভোটের দিন ঘোষণার পরেই দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। তাই এদিন চেন্নাই থেকে দিল্লি যাওয়ার জন্য আর বিশেষ বিমানে চড়লেন না প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তার বদলে তিনি উঠলেন কমার্শিয়াল ফ্লাইটে। চেন্নাইয়ে সরকার

স্পেশ্যাল ফ্লাইটে ওঠার কিছুক্ষণ আগেই ভোটের দিন ঘোষণা, নির্মলা উঠলেন সাধারণ বিমানে

শেষ আপডেট: 11 March 2019 08:25

দ্য ওয়াল ব্যুরো : রবিবার ভোটের দিন ঘোষণার পরেই দেশ জুড়ে লাগু হয়েছে আদর্শ আচরণবিধি। তাই এদিন চেন্নাই থেকে দিল্লি যাওয়ার জন্য আর বিশেষ বিমানে চড়লেন না প্রতিরক্ষা মন্ত্রী নির্মলা সীতারমন। তার বদলে তিনি উঠলেন কমার্শিয়াল ফ্লাইটে। চেন্নাইয়ে সরকারি গাড়িতেও চড়েননি নির্মলা। তাঁকে গাড়িতে বিমান বন্দরে পৌঁছে দিয়েছেন এক বিজেপি নেতা। রবিবার স্পেশাল ফ্লাইটেই প্রতিরক্ষামন্ত্রীর চেন্নাই থেকে দিল্লিতে যাওয়ার কথা ছিল। সেই বিমান ওড়ার কিছুক্ষণ আগেই নির্বাচন কমিশন ভোটের দিন ঘোষণা করে দেয়। সঙ্গে সঙ্গে বিশেষ বিমানে যাওয়ার পরিকল্পনা বাতিল করেন মন্ত্রী। বিজেপি প্রেস বিবৃতিতে জানিয়েছে, নির্মলা ৮ টা ৪০-এর বিমানে দিল্লি ফিরেছেন। বিমান বন্দর সূত্রে জানা যায়, প্লেনে ওঠার আগে তিনি এয়ারপোর্টের অফিসারদের বলেন, কেউ যেন তাঁকে বিদায় জানাতে টার্মিনাল অবধি না আসেন। ভোট যাতে অবাধ ও শান্তিপূর্ণ হয়, সেজন্য নির্বাচনের দিন ঘোষণার সঙ্গে সঙ্গে লাগু হয় আদর্শ আচরণবিধি। সেইমতো গত রবিবার সন্ধ্যা থেকে দেশ জুড়ে আদর্শ আচরণবিধি চালু হয়েছে। সংবিধানের ৩২৪ ধারা অনুযায়ী নির্বাচন কমিশন কেন্দ্রীয় সরকার, প্রতিটি রাজ্য সরকার, প্রত্যেক প্রার্থী এবং তাঁদের দলের প্রতি নজর রাখতে পারে। আদর্শ আচরণবিধি মোট আটটি ক্ষেত্রে প্রযোজ্য হয়। প্রার্থীর আচরণ, মিটিং, মিছিল, ভোটের দিন, ভোটের বুথ, অবজারভার, শাসক দল এবং নির্বাচনী ইসতেহার। এসব ক্ষেত্রে কয়েকটি বিধিনিষেধ জারি করে কমিশন। তাতে বলা হয়েছে, রাজনৈতিক দলগুলি বিপক্ষের কর্মসূচি, নানা পলিসি, অতীতের নানা কাজ নিয়ে সমালোচনা করতে পারে। কিন্তু তারা জাতপাত বা সম্প্রদায়ের নামে ভোট চাইতে পারবে না। কোনও দল ভোটারদের ঘুষ দিতে পারবে না। ভয় দেখাতেও পারবে না। সবচেয়ে বড় কথা, বিপক্ষের বিরুদ্ধে এমন কোনও অভিযোগ করা যাবে না, যার প্রমাণ নেই। রাজনৈতিক দলের সভাসমাবেশ করতে হলে আগে স্থানীয় পুলিশকে জানানো বাধ্যতামূলক। পুলিশ যাতে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করতে পারে সেজন্য তাদের সময় দিতে হবে। আদর্শ আচরণবিধিতে স্পষ্ট করে বলা হয়েছে, বিপক্ষের কারও কুশপুত্তলিকা দাহ করা চলবে না। দু’টি দল একই রাস্তায় রোড শো করতে পারবে না। পোলিং বুথে ভোটার বাদে একমাত্র তাঁরাই প্রবেশাধিকার পাবেন, যাঁদের কাছে নির্বাচন কমিশনের অনুমোদন পত্র আছে। ভোটের দিন ঘোষণার পরে সরকার কোনও নতুন পলিসি ঘোষণা করতে পারবে না। মন্ত্রীরাও সরকারি প্রশাসনের সুবিধা নিতে পারবেন না।

```