Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দিদিই মা সারদা, সংখ্যাতত্ত্ব তাই বলছে, দাবি নির্মল মাজির

https://youtu.be/ir4gI2CaD0k দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কঠিন লড়ইয়ে যে ক’জন তাঁর সঙ্গে ছায়ার মতো থাকতেন তাঁদের মধ্যে নির্মল মাজি একজন (Nirmal Maji)। অনেকের ধারণা, নির্মল মাজিরা এমন, এঁরা দিদি প্রাণ দিতে ব

দিদিই মা সারদা, সংখ্যাতত্ত্ব তাই বলছে, দাবি নির্মল মাজির

শেষ আপডেট: 27 June 2022 18:49

https://youtu.be/ir4gI2CaD0k

দ্য ওয়াল ব্যুরো: মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কঠিন লড়ইয়ে যে ক’জন তাঁর সঙ্গে ছায়ার মতো থাকতেন তাঁদের মধ্যে নির্মল মাজি একজন (Nirmal Maji)। অনেকের ধারণা, নির্মল মাজিরা এমন, এঁরা দিদি প্রাণ দিতে বললে তাই করে ফেলবেন। সেই তিনি, চিকিৎসক নেতা সোমবার একটি অনুষ্ঠানে দাবি করেছেন, ‘দিদিই মা সারদা (Maa Sarada)।’

নাহ। শুধু যে আবেগের বশে বলে দিয়েছেন তা নয়। এ ব্যাপারে ব্যাখ্যাও দিয়েছেন এই চিকিৎসক নেতা। নির্মল বলেন, “মা সারদা মৃত্যুর কয়েকদিন আগে বিবেকানন্দর কয়েকজন সতীর্থ মহারাজকে বলেছিলেন, এত বছর বাদে কালীঘাট মন্দির এলাকায় মনুষ্যরূপে জন্ম নেব। তিনি এও বলেছিলেন সেই জন্মের পর ত্যাগ, তিতিক্ষার মাধ্যমে সামাজিক কাজকর্মী যুক্ত হবেন। রাজনৈতিক কাজ কর্মে যুক্ত হবেন।”

এরপরেই নির্মল বলেন, “সময়, সংখ্যাতত্ত্ব মিলিয়ে দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ই মা সারদা। দুর্গাপুজোর অষ্টমী-নবমী তিথির সন্ধিক্ষণে তাঁর জন্ম। দিদি মা সারদা, দিদিই সিস্টার নিবেদিতা, দিদিই ঘরের দুর্গা।”

মদন মিত্র একবার বলেছিলেন, মমতার মধ্যে ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। যে ভাবে তিনি একা মহিলা হয়েও লড়াই করেছেন, মার খেয়েছেন, তারপরে ফের উঠে দাঁড়িয়েছেন—ঈশ্বর প্রদত্ত ক্ষমতা না থাকলে সাধারণ কারও পক্ষে সেটা করা সম্ভব ছিল না। এদিন সরাসরি নির্মল মাজি দাবি করলেন, দিদিই মা সারদা। আবার মানস ভুইঞাঁ মমতাকে তুলনা করতেন দুর্গার সঙ্গে। তাঁদের সঙ্গে নির্মলের মতের মৌলিক ফারাক রয়েছে। কারণ নির্মলের মতে, মা সারদার পুনর্জন্ম হয়েছে দিদির রূপে।

নির্মলের এ হেন মন্তব্য নিয়ে বিরোধীদের কেউ কেউ কটাক্ষ করেছেন। সিপিএম নেতা সুজন চক্রবর্তী যেমন বলেছেন, “নির্মল মাজি ঠিকই বলেছেন। তবে আসল মা সারদার আশীর্বাদধন্য ছিলেন নরেন, আর এই মা সারদার বরপুত্রের নাম সুদীপ্ত সেন।”

আরও পড়ুন: সেতলাবাদের মুক্তি চান বাঁকুড়ার রাধানগরের দোকান কর্মচারী গঙ্গাধরও


```