Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মেডিক্যাল কলেজে 'উৎপাত', নির্মল মাজিকে রোগী কল্যাণ সমিতি থেকে সরালেন মমতা

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে (Nirmal Maji)। তাঁর জায়গায় ওই পদে এবার দায়িত্ব পেলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়। চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম ধারাবাহিকভাবে নির

মেডিক্যাল কলেজে 'উৎপাত', নির্মল মাজিকে রোগী কল্যাণ সমিতি থেকে সরালেন মমতা

শেষ আপডেট: 26 May 2022 11:53

দ্য ওয়াল ব্যুরো: কলকাতা মেডিক্যাল কলেজের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদ থেকে সরানো হল নির্মল মাজিকে (Nirmal Maji)। তাঁর জায়গায় ওই পদে এবার দায়িত্ব পেলেন শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়।

চিকিৎসকদের সংগঠন ডক্টরস ফোরাম ধারাবাহিকভাবে নির্মল মাজির (Nirmal Maji) বিরুদ্ধে অভিযোগ এনেছিল। তাঁর বিরুদ্ধে মূল অভিযোগ ছিল 'দাদাগিরি'র। কখনও কর্তব্যরত চিকিৎসককে হুমকি, কখনও মেডিক্যাল কলেজের সুপার, প্রিন্সিপালদের হুঁশিয়ারি, বারবার বিতর্কে জড়িয়েছেন তৃণমূলের এই বিধায়ক। ডক্টরস ফোরাম থেকে বারবার নির্মল মাজির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল।

বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্য দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয়েছে মেডিক্যাল কলেজের কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান পদে উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজির (Nirmal Maji) জায়গায় শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায়কে মনোনীত করা হল। রোগী কল্যাণ সমিতির অন্যান্য সদস্যরা যেমন ছিলেন তেমনই থাকবেন।

nirmal maji

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সহ উপ-মহাদেশের নদী সম্মেলন এবার গুয়াহাটিতে, উদ্বোধনে বিদেশ মন্ত্রী


```