Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোয় ভিড় এড়াতে নবমী-দশমীর নাইট স্পেশাল ১৪ ট্রেন বাতিল, পদক্ষেপ রেলের

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) রাতে দর্শকদের সুবিধার জন্য কিছু স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করেছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ শাখার সেই ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হল। পুজোতেও তৎপরতা, ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল সিবি

পুজোয় ভিড় এড়াতে নবমী-দশমীর নাইট স্পেশাল ১৪ ট্রেন বাতিল, পদক্ষেপ রেলের

শেষ আপডেট: 14 October 2021 03:19

দ্য ওয়াল ব্যুরো: পুজোর (Puja) রাতে দর্শকদের সুবিধার জন্য কিছু স্পেশাল নাইট সার্ভিস ট্রেন চালু করেছিল রেল কর্তৃপক্ষ। শিয়ালদহ শাখার সেই ট্রেনগুলি বন্ধ করে দেওয়া হল। পুজোতেও তৎপরতা, ভাটপাড়ায় ভোট পরবর্তী হিংসার ঘটনায় ৮ জনকে গ্রেফতার করল সিবিআই বনগাঁ, রানাঘাট, ডানকুনি, বারুইপুর ও বজবজ এই পাঁচ ডিভিশনের সাত জোড়া স্পেশাল ট্রেন বাতিল করেছে রেল। অষ্টমী নবমী দশমীর রাতে এইসব ট্রেনের পরিষেবা পাওয়ায়র কথা ছিল। অষ্টমী পরিষেবা মিললেও বন্ধ হয়ে গেল নবমী আর দশমীর ট্রেনগুলি। পুজোয় রাস্তাঘাটে ভিড় এড়াতে, মানুষের  যানবাহনের সুবিধার্থেই এই সাত জোড়া নাইট স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছিল রেল। কিন্তু পুজো যত এগোচ্ছে রাস্তাঘাটে মণ্ডপে মণ্ডপে ভিড় যেন ততই বাড়ছে হু হু করে। কোভিডবিধি শিকেয় তুলে শহরের রাস্তায় মানুষের ঢল নামছে প্রতিদিনই। শুধু তাই নয়, এই ভিড়ের কারণেই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের চোখধাঁধানো বুর্জ খলিফার মণ্ডপে অষ্টমীর রাতে দর্শক প্রবেশ নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এরপরেই নড়েচড়ে বসেছে রেল কর্তৃপক্ষও। নাইট স্পেশাল ট্রেনগুলি বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অষ্টমীর রাতে রাজ্য প্রশাসনের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছে রেল। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```