Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় আবারও শিথিল হবে নিয়ম, ছ’দিন রাত্রিকালীন বিধিতে ছাড়

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে আবারও রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) তুলে নেওয়া হচ্ছে। পুজোর পরে করোনা সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় রাতের নিয়ম ফের কড়া করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কিন্তু সামনেই কালীপুজো, দিওয়

কালীপুজো, দিওয়ালি, ছটপুজোয় আবারও শিথিল হবে নিয়ম, ছ’দিন রাত্রিকালীন বিধিতে ছাড়

শেষ আপডেট: 29 October 2021 12:12

দ্য ওয়াল ব্যুরো: উৎসবের মরসুমে আবারও রাত্রিকালীন বিধিনিষেধ (Night Curfew) তুলে নেওয়া হচ্ছে। পুজোর পরে করোনা সংক্রমণ অত্যধিক বেড়ে যাওয়ায় রাতের নিয়ম ফের কড়া করার কথা বলেছিলেন রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। কিন্তু সামনেই কালীপুজো, দিওয়ালি। তার পরেই ছট পুজো। উৎসবের এই বিশেষ দিনগুলিতে রাতের নিয়ম লঘু করার কথাই জানিয়েছে নবান্ন। শুক্রবার নবান্নের (Nabanna) তরফে এই মর্মে নির্দেশিকা জারি করা হয়েছে। করোনা নিয়ন্ত্রণে রাখতে যে বিধিনিষেধ জারি করেছিল নবান্ন তার মেয়াদ ফুরোচ্ছে ৩০ অক্টোবর। নবান্নের তরফে যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল তাতে বলা হয়েছিল যে সব করোনা বিধিনিষেধ রাজ্যে চালু রয়েছে তেমনটাই চলবে গোটা অক্টোবর মাসেও। মাঝে দুর্গাপুজোর দিনগুলোতে রাতের বিধিনিষেধে ছাড় পাওয়া গিয়েছিল। তারপর ফের রাতের সময় নিয়ম ভাঙলে ধরপাকড় করছিল পুলিশ। শহরের ব্যস্ত রাস্তাগুলিতে টহলদারি চলছিল। এদিন নবান্নের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়, কালীপুজো ও দিওয়ালি উপলক্ষ্যে আগামী ২ থেকে ৫ নভেম্বর রাত্রীকালীন বিধি থাকবে না। ছট পুজোয় ১০ ও ১১ নভেম্বরও রাতের সময় কোনও কড়াকড়ি থাকবে না। নিয়ম শিথিল হলেও রাত ১১টার পর থেকে ভোর ৫টা অবধি যান চলাচল ও রাস্তায় মানুষজনের বেরনো নিয়ে যে বিধিনিষেধ ছিল তা থাকছেই। নির্দেশিকায় বলা হয়েছে, মাস্ক বাধ্যতামূলক। সোশ্যাল ডিস্টেন্সিং মানতেই হবে, ভিড়-জমায়েত করা চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সকলকেই। অক্টোবর মাসে লোকাল ট্রেন চালু হওয়ার কথা থাকলেও তা হয়নি। এদিনের নির্দেশিকায় বলা হয়েছে, ৫০ শতাংশ যাত্রী নিয়ে ৩১ অক্টোবর থেকেই চালু হবে লোকাল ট্রেন। সিনেমা হল, থিয়েটার, শপিং মল, অডিটোরিয়াম, স্টেডিয়াম, রেস্তোরাঁ, স্পা, জিমও খুলবে ৭০ শতাংশ উপস্থিতি নিয়ে। কোচিন সেন্টারও খোলা যাবে ৩০ তারিখের পর থেকেই। তবে এক একটি ক্লাসে ৭০ শতাংশের বেশি উপস্থিতি থাকা চলবে না।  সবই খোলা থাকবে রাত ১১টা অবধি। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```