Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
বিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইন

বাংলাজুড়ে নাইট কার্ফু কাল থেকে, রাত ১০টার পর বন্ধ সব

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল থেকে রাজ্যজুড়ে কোভিড বিধিনিষেধ জারি করছে সরকার। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেছেন, সোমবার থেকে সারা বাংলায় নাইট কার্ফু জারি করা হচ্ছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়াকড়ি চলবে। না

বাংলাজুড়ে নাইট কার্ফু কাল থেকে, রাত ১০টার পর বন্ধ সব

শেষ আপডেট: 2 January 2022 10:47

দ্য ওয়াল ব্যুরো: আগামীকাল থেকে রাজ্যজুড়ে কোভিড বিধিনিষেধ জারি করছে সরকার। এদিন নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী বলেছেন, সোমবার থেকে সারা বাংলায় নাইট কার্ফু জারি করা হচ্ছে। রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত কড়াকড়ি চলবে। নাইট কার্ফু চলাকালীন অত্যন্ত জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি থেকে বাইরে বেরনো যাবে না। ভিতরেই থাকতে হবে সকলকে। গাড়িও চলবে না রাস্তায়। এর আগেও বাংলায় নাইট কার্ফু জারি করা হয়েছে একাধিকবার। কখনও রাত ১১টা থেকে ভোর ৫টা, কখনও রাত ৯টা থেকেই জারি ছিল কার্ফু। সোমবার থেকে কঠোরভাবেই সারা রাজ্যে নাইট কার্ফু পালন করা হবে বলে জানিয়েছেন মুখ্যসচিব। রাজ্যের সমস্ত মানুষকে বাধ্যতামূলকভাবে পরতে হবে মাস্ক। ব্যবহার করতে হবে স্যানিটাইজার। দোকান-বাজার, শপিং মল রাত ১০টা পর্যন্তই খোলা থাকবে। মাস্ক যাঁরা পরবেন না তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সাবধান করেছেন মুখ্যসচিব। লোকাল ট্রেন সন্ধে সাতটা পর্যন্ত চলবে ৫০ শতাংশ যাত্রি নিয়ে। মেট্রোতেও যাত্রীসংখ্যা বেঁধে দেওয়া হয়েছে। তবে মেট্রোর ক্ষেত্রে কোনও সময়সীমা নির্দিষ্ট করে বলা হয়নি। আলাদা করে বাস চলাচলের প্রসঙ্গও উত্থাপন করা হয়নি।

```