Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

নিকো পার্কে জয়রাইডে চড়ার লাইন নিয়ে বচসা, কর্মীকে বেধড়ক মার!

দ্য ওয়াল ব্যুরো, সল্টলেক: নিকো পার্কে (Nicco Park Chaos) জয়রাইডকে কেন্দ্র করে বচসা। পার্কের পরিচালন বিভাগের সিনিয়র অফিসারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তক

নিকো পার্কে জয়রাইডে চড়ার লাইন নিয়ে বচসা, কর্মীকে বেধড়ক মার!

শেষ আপডেট: 23 July 2023 12:11

দ্য ওয়াল ব্যুরো, সল্টলেক: নিকো পার্কে (Nicco Park Chaos) জয়রাইডকে কেন্দ্র করে বচসা। পার্কের পরিচালন বিভাগের সিনিয়র অফিসারকে বেধড়ক মারধর করার অভিযোগ উঠল কয়েকজন যুবকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। ইতিমধ্যে পাঁচ অভিযুক্তকে গ্রেফতার করেছে বিধাননগর (Saltlake) দক্ষিণ থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর শনিবার দিন পাঁচজন যুবক নিকো পার্কে জয়রাইড চড়তে যাওয়ার সময় লাইনে দাঁড়াতে অস্বীকার করে। সেই সময় নিকো পার্কের অপারেশন ডিপার্টমেন্টের সিনিয়র অফিসার মলয় চট্টোপাধ্যায় তাদের বাধা দিলে বচসা শুরু হয়। সেই সময় ওই পাঁচ যুবক মলয়বাবু বেধড়ক মারধর করে বলে অভিযোগ।

পরে নিরাপত্তাকর্মীরা মলয়বাবুকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। আপাতত বিধাননগর সাব ডিভিশনাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিকোপার্কের ওই কর্মী।

এদিকে ঘটনার পরে ওই পাঁচজন পালিয়ে যায়। বিধাননগর থানায় অভিযোগ দায়ের করে নিকোপার্ক কর্তৃপক্ষ। অভিযোগ পেতে ঘটনাস্থলে যায় পুলিশ। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘটনার মূল অভিযুক্ত মুক্তার আলম, মোহাম্মদ শাহজাদ আলম, আফরোজ আলম, মোহাম্মদ ফিরোজ আলম এবং মোহাম্মদ সেলিমকে গ্রেফতার করে। রবিবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হয়।

কোচবিহারে নাবালিকাকে অপহরণ করে টানা দুদিন ধরে ধর্ষণ! অভিযুক্ত চার যুবক গ্রেফতার


```