Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

রাজধানী এক্সপ্রেস পণবন্দি: তৃণমূলের ছত্রধরের নাম এনআইএর চার্জশিটে

দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেসকে (Rajdhani Express) পণবন্দি করার ঘটনায় একদা জনসাধারণের কমিটির নেতা তথা বর্তমানে তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল জাতীয় তদন্ত এজেন্সি। বৃহস্পতিবার এনআইএ

রাজধানী এক্সপ্রেস পণবন্দি: তৃণমূলের ছত্রধরের নাম এনআইএর চার্জশিটে

শেষ আপডেট: 23 September 2021 15:13

দ্য ওয়াল ব্যুরো: ২০০৯ সালে রাজধানী এক্সপ্রেসকে (Rajdhani Express) পণবন্দি করার ঘটনায় একদা জনসাধারণের কমিটির নেতা তথা বর্তমানে তৃণমূলের রাজ্য কমিটির অন্যতম সদস্য ছত্রধর মাহাতোর বিরুদ্ধে চার্জশিট দিল জাতীয় তদন্ত এজেন্সি। বৃহস্পতিবার এনআইএ বিশেষ আদালতে ৫০ পাতার চার্জশিট জমা দিয়েছে। তাতে ছত্রধর-সহ মোট ১৩ জনের নাম রয়েছে। রয়েছে পুলিশি সংঘর্ষে নিহত হওয়া মাওবাদী নেতা কিষেণজির নামও। সূত্রের খবর, ওই চার্জশিটে এনআইএ স্পষ্ট করে লিখেছে, জেলবন্দি অবস্থায় ছত্রধর মাহাতো রাজধানী এক্সপ্রেসকে পণবন্দি করার ঘটনা ঘটিয়েছিলেন। তাঁর প্রত্যক্ষ পরিকল্পনা ছাড়া সেই সময়ে ওইরকম সংগঠিত ভাবে জঙ্গলমহলে এত বড় ঘটনা ঘটা সম্ভব ছিল না। এনআইএ তাদের চার্জশিটে লিখেছে, মোট ৭৩ জন সাক্ষীর বয়ান রেকর্ড করেছে তারা। গত কয়েক মাস ধরেই এনআইএ একাধিক বার ছত্রধরকে জেরা করেছে। কোভিড পরিস্থিতিতে ছত্রধর লালগড় থেকে কলকাতায় আসতে পারবেন না বলে এনআইএ আধিকারিকরা শুধু তাঁকে জেরা করবেন বলে শিলদায় বিশেষ ক্যাম্প করেছিলেন। যদিও তারপরেও একাধিকবার হাজিরা এড়ানোর ঘটনা ঘটেছিল। শেষমেশ আদালতের নির্দেশেই ছত্রধরকে হাজিরা দিতে হয় জাতীয় তদন্ত সংস্থার আধিকারিকদের সামনে। এই মামলায় মাঝে গৃহবন্দি হওয়ার আবেদন জানিয়েও আদালতের দ্বারস্থ হয়েছিলেন ছত্রধর। কিন্তু আদালত সেই আর্জি খারিজ করে দেয়। ২০০৯ সালের ২২ সেপ্টেম্বর তাঁকে গ্রেফতার করেছিল এনআইএ। রাজধানী এক্সপ্রেসের যাত্রীদের পণবন্দি বানানোর পাশাপাশি সিপিএম নেতা প্রবীর মাহাতোকে খুন করারও অভিযোগ ছিল ছত্রধরের বিরুদ্ধে। এই জড়া মামলারই তদন্ত করছিল এনআইএ। যদিও ছত্রধরের বক্তব্য, তাঁকে তৃণমূল কংগ্রেস রাজ্য কমিটির সদস্য করার পরেই বিজেপি প্রতিহিংসা চরিতার্থ করতে এনআইএকে ব্যবহার করছে।

```