Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিত

জেলায় জেলায় বিক্ষোভ জারি, হাওড়ায় বাস লক্ষ্য করে ছোড়া হলো পাথর, স্তব্ধ শিল্পাঞ্চলগুলি

দ্য ওয়াল ব্যুরো: ধর্মঘটের দ্বিতীয় দিনেও জেলা জুড়ে বিক্ষোভ জারি। সকালেই হাওড়ার দাসনগরে যাত্রী বাস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বাস থামিয়ে চলে বিক্ষোভ। বাস থেকে যাত্রীদের বেরিয়েও যেতে বলেন বিক্ষোভকারীরা। পাথর ছোড়ার ফলে বাসের সিট-জানালা ক্ষতিগ

জেলায় জেলায় বিক্ষোভ জারি, হাওড়ায় বাস লক্ষ্য করে ছোড়া হলো পাথর, স্তব্ধ শিল্পাঞ্চলগুলি

শেষ আপডেট: 8 January 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: ধর্মঘটের দ্বিতীয় দিনেও জেলা জুড়ে বিক্ষোভ জারি। সকালেই হাওড়ার দাসনগরে যাত্রী বাস লক্ষ্য করে পাথর ছোড়া হয়। বাস থামিয়ে চলে বিক্ষোভ। বাস থেকে যাত্রীদের বেরিয়েও যেতে বলেন বিক্ষোভকারীরা। পাথর ছোড়ার ফলে বাসের সিট-জানালা ক্ষতিগ্রস্ত হয়েছে।  বালি হল্টে ২ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ করে রাখেন বাম সমর্থকরা। কিছুক্ষনের জন্য যান চলাচল ব্যাহত হয় জাতীয় সড়কে।পুলিশ অবরোধকারীদের সরিয়ে দেয়।আটক করা হয় কয়েকজনকে।গতকালই ধর্মঘটের জেরে বারাসাতে রেয়াদ করা হয়নি স্কুলবাসকেও। আজ সকালে বাস ভাঙচুরের ঘটনা না ঘটলেও ধর্মঘটের দ্বিতীয় দিনে পুরোপুরি স্তব্ধ উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। বন্ধ সমস্ত কারখানা, দোকান-পাট। দুই একটি ছাড়া বন্ধ বেশিরভাগ জুটমিল। কোচবিহারেও বিক্ষিপ্ত অশান্তি সকাল থেকে। টোটো-বাস ভাঙচুর করা হয়েছে। গতকাল বর্ধমানেও বাস ভাঙচুরের ঘটনা ঘটে। আজ সকাল থেকে বর্ধমানে বিভিন্ন এলাকায় বাস চলাচল প্রায় বন্ধ। ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। মুর্শিদাবাদ, বীরভূমের বিভিন্ন জায়গায় চলছে সড়ক অবরোধ।নদিয়ার বিভিন্ন জায়গায় সকাল থেকে চলছে ট্রেন অবরোধ। রানাঘাট , শিমুরালি স্টেশনে লাগাতার চলছে ট্রেন অবরোধ।

```