Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ

বিবেকানন্দের নামের ভুল উচ্চারণ ট্রাম্পের, বেদ হয়ে গেল ‘ভেসতাস’

দ্য ওয়াল ব্যুরো: তাঁর দেশের শিকাগো শহরেই বিশ্ব ধর্ম সম্মেলনে ১৮৯৩ সালে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু মোতেরা স্টেডিয়ামের বক্তৃতায় বিবেকানন্দ নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি যা বল

বিবেকানন্দের নামের ভুল উচ্চারণ ট্রাম্পের, বেদ হয়ে গেল ‘ভেসতাস’

শেষ আপডেট: 24 February 2020 12:54

দ্য ওয়াল ব্যুরো: তাঁর দেশের শিকাগো শহরেই বিশ্ব ধর্ম সম্মেলনে ১৮৯৩ সালে বক্তৃতা দিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু মোতেরা স্টেডিয়ামের বক্তৃতায় বিবেকানন্দ নামটাও ঠিক করে উচ্চারণ করতে পারলেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প । তিনি যা বললেন তা শোনাল ‘বিবেকামুনান্ড’। শুধু বিবেকানন্দ নয়। আমদাবাদে নবনির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে বুলেটপ্রুফ গ্লাসের পিছনে দাঁড়িয়ে ট্রাম্প গোটা বক্তৃতায় এমন অসংখ্য নাম ও শব্দের উচ্চারণে ভুল করলেন। যা সোশ্যাল মিডিয়ায় কার্যত ভাইরাল। https://twitter.com/mannkibaat/status/1231863647233658880 এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা শোনা যায় ট্রাম্পের গলায়। ভারতের প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “একজন চা ওয়ালা আজকে দেশের নেতৃত্ব দিচ্ছেন।” কিন্তু সেই চা ওয়ালা উচ্চারণটিও ঠিক করে করতে পারেননি পৃথিবীর শ্রেষ্ঠ সামরিক শক্তিধর দেশের এক নম্বর নাগরিক। চা ওয়ালাকে ‘চিউআলা’ উচ্চারণ করেন ট্রাম্প। সোশ্যাল মিডিয়া এ নিয়ে ঠাট্টা মস্করায় ভরে গিয়েছে। অনুরাগ পাত্র নামের এক ব্লগার লিখেছেন, “চা ওয়ালাকে চিউআলা—এমন বললেন শুনে মনে হল চিহুয়াহুয়া (পৃথিবীর সবচেয়ে ছোট কুকুর) বলছেন।” https://twitter.com/AnuragPatra17/status/1231865495101399040 ট্রাম্পের উচ্চারণ বিভ্রাট এখানেই থামেনি। বলিউড ফিল্মের কথা বলতে গিয়ে ‘শোলে’কে ‘শোজে’ বলে ফেলেছেন তিনি। ভারতীয় ক্রিকেটের কথা বলতে গিয়ে শচীন তেন্ডুলকর বলতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘শুচিন তেন্ডুলকর’। বিরাট কোহলির উচ্চারণ হয়ে দাঁড়ায় ‘বিরুট কোহলি’। বেদ হয়ে যায় 'ভেসতাস।'  বক্তৃতা শেষ হতে না হতেই সোশ্যাল মিডিয়ায় একের পর এক মন্তব্য আসতে থাকে। কেউ লেখেন, “ভুল উচ্চারণগুলি বাদ দিন। বাদবাকি ট্রাম্পের বক্তৃতা কিন্তু দারুণ!” কেউ আবার লেখেন, “আমি যেমন জিমে গিয়ে ওজন কমানোর চেষ্টা করছি, তেমনই ডোনাল্ড ট্রাম্প স্বামী বিবেকানন্দ উচ্চারণ করার চেষ্টা করছেন।” এদিন সকালে আহমেদাবাদ পোঁছনোর পর সস্ত্রীক মার্কিন প্রেসিডেন্টকে সবরমতী আশ্রমে নিয়ে গিয়েছিলেন মোদী। সেখানে ভিজিটর্স বুকে গান্ধীর নাম পর্যন্ত লেখেননি ট্রাম্প। তা নিয়েও বিস্তর সমালোচনা হয়েছে। তারপর মোতেরার বক্তৃতায় উচ্চারণ বিভ্রাট নিয়েও চলল মস্করা। https://twitter.com/Rj_Jamia1/status/1231883993785737217

```