দ্য ওয়াল ব্যুরো: হাত ধরা সুদৃশ্য আইফোনে। স্ক্রিনে খোলা ইনস্টাগ্রাম। ভিডিওতে এক শিম্পাজির কসরত দেখাচ্ছে। ফোনের এ পারে মন দিয়ে সেই ভিডিও দেখছে আর এক শিম্পাঞ্জি। হাবেভাবে হারিয়ে দেবে যেকোনও প্রাপ্তবয়স্ক নেটিজেনকে। বেশ আয়েস করে স্মার্টফোনের স্ক্রিনে আঙুল বুলিয়ে এনজয় করছে তারই আর এক বন্ধুর কীর্তিকলাপ।
কী ভাবছেন? এ দৃশ্য নিশ্চয় সোশ্যাল মিডিয়ার কোনও মিম কিংবা মজাদার ‘জিফ’-এর অংশ। মোটেও তা নয়। বরং একদম মানুষের কায়দায় ইনস্টাগ্রা, হ্যান্ডেল করার জন্য নেট দুনিয়ায় ইতিমধ্যেই জনপ্রিয় এই শিম্পাঞ্জি।
কলকাতাবাসীরা বাবুকে চেনেন তো? আলিপুর চিড়িয়াখানায় ঢুকলেই প্রথম যে খাঁচাটা নজরে আসে সেটাই বাবুর ঠিকানা। জাতে শিপাঞ্জি পেশায় এন্টারটেনার এই ‘বাবু’ দীর্ঘদিন ধরেই দর্শকদের বড্ড প্রিয়। নিজের নানান কীর্তি-কেরামতিতে শীতের দুপুরে পর্যটকদের মন জয় করে নেয় এই বাবু। এ বার তারই এক জাত-ভাইয়ের দেখা মিললো সোশ্যাল মিডিয়ায়।
শিম্পাঞ্জির ইনস্টাগ্রাম ঘাঁটার ওই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেট দুনিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ইতিমধ্যেই স্মার্ট শিম্পাঞ্জির এই কীর্তি দেখে ফেলেছেন প্রায় ৬ মিলিয়ন লোক। এক্কেবারে মানুষের মতো করে শিম্পাঞ্জির ফোন ঘাঁটার কায়দায় রীতিমতো তার ফ্যান বনে গিয়েছেন নেটিজেনরা। কেউ কেউ কমেন্ট বক্সে এসে জানান দিয়েছেন যে তাঁরা বিস্মিত। কেউ বা লিখেছেন, “একটা শিম্পাঞ্জির সঙ্গে মানুষের কী ভাবে এত মিল থাকতে পারে? এটা অভাবনীয়।“
দেখুন সেই ভিডিও।
https://www.instagram.com/p/Bwf080_Bfby/