Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

আরও কড়া ট্র্যাফিক আইন, পুলিশ ভাঙলে ডবল ফাইন! দিল্লির কথা শুনে কী বললেন কলকাতা পুলিশ কমিশনার?

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেলমেট ছাড়া মোটরবাইক চালাচ্ছে, এই ছবি আকছার দেখা যায়। সিগন্যাল ভাঙার ঘটনাও হামেশাই দেখা যায়। পুলিশ কর্তা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছেন এই দৃশ্যও বিরল নয়। কিন্তু বুধবার দিল্লি পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানি

আরও কড়া ট্র্যাফিক আইন, পুলিশ ভাঙলে ডবল ফাইন! দিল্লির কথা শুনে কী বললেন কলকাতা পুলিশ কমিশনার?

শেষ আপডেট: 5 September 2019 04:52

দ্য ওয়াল ব্যুরো: পুলিশ হেলমেট ছাড়া মোটরবাইক চালাচ্ছে, এই ছবি আকছার দেখা যায়। সিগন্যাল ভাঙার ঘটনাও হামেশাই দেখা যায়। পুলিশ কর্তা সিট বেল্ট ছাড়া গাড়ি চালাচ্ছেন এই দৃশ্যও বিরল নয়। কিন্তু বুধবার দিল্লি পুলিশের তরফে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হল, কোনও পুলিশ কর্তা বা পুলিশ কর্মী দায়িত্বরত অবস্থায় হোক বা না হোক ট্রাফিক আইন লঙ্ঘন করে ধরা পড়লে দ্বিগুণ জরিমানা দিতে হবে। দেখুন সেই নোটিস। প্রসঙ্গত, ১৯৮৮ সালের মোটর ভেহিকেলস আইন সংশোধন করে এ বছর নতুন আইন প্রনয়ণ করেছে কেন্দ্রে নরেন্দ্র মোদী সরকার। পুরনো আইন মোতাবেক যে ট্রাফিক আইন লঙ্ঘন করলে যে পরিমাণ জরিমানা করা হত, তা এখন বহুগুণে বাড়িয়ে দেওয়া হয়েছে। যেমন মোবাইল ফোনে কথা বলতে বলতে গাড়ি চালালে জরিমানা এক হাজার টাকা থেকে বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। ইমার্জেন্সি গাড়িকে রাস্তা না ছাড়লে ৫ হাজার টাকা জরিমানা গুণতে হবে। মদ্যপ অবস্থায় গাড়ি চালালে ফাইন হবে দশ হাজার টাকা। হেলমেট ছাড়া মোটরবাইক চালালে আগের একশ টাকার পরিবর্তে এখন ১ হাজার টাকা জরিমানা দিতে হবে। https://twitter.com/ajitanjum/status/1169266833184051200 দিল্লি পুলিশের নতুন নির্দেশ অনুযায়ী, পুলিশ ট্রাফিক আইন ভাঙলে এই সব জরিমানা অঙ্কের দ্বিগুণ ফাইন দিতে হবে। অর্থাৎ দিল্লিতে কোনও পুলিশ কর্মী কর্তব্যরত অবস্থায় হোক বা ব্যক্তিগত কাজে- হেলমেট ছাড়া মোটরবাইক চালিয়ে ধরা পড়লে তাঁর ২ হাজার টাকা জরিমানা হবে। দিল্লি পুলিশ কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে। দিল্লি সরকারের অধীনে নয়। ফলে অনেকে মনে করছেন, এই নিয়ম অচিরে বিজেপি শাসিত রাজ্যগুলিতেও চালু হবে। প্রশ্ন হল, কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশও কি এই পথ অনুসরণ করবে? এ প্রশ্নের জবাবে কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা বলেন, “আইনে কী বলা রয়েছে তা আগে দেখতে হবে।” এর অতিরিক্ত তিনি কিছু বলতে চাননি। এমনিতে বাংলায় পথ দুর্ঘটনা কমানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গত তিন বছরে ধরে সেফ ড্রাইভ সেভ লাইফ ক্যাম্পেন চালাচ্ছে। তাতে দুর্ঘটনার সংখ্যা আগের থেকে কমেছে বলেই সরকারের দাবি। তবে ট্রাফিক আইন ভাঙার নামে পুলিশি জুলুমের ব্যাপারেও মুখ্যমন্ত্রী চটে রয়েছেন। জরিমানা দিতে গিয়ে সাধারণ মানুষ যাতে জেরবার না হন সে ব্যাপারে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন তিনি। এখন পুলিশের জরিমানা তিনি বাড়াতে সম্মতি দেন কি না, সেটাও দেখার!

আরও পড়ুন...

https://www.four.suk.1wp.in/list-of-revised-traffic-violation-fines/

```