Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্যানিংয়ে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, ধারালো অস্ত্রের কোপ

দ্য ওয়াল ব্যুরো: ফের দুষ্কৃতী দৌরাত্ম্য ক্যানিংয়ে। দিনকয়েক আগেই ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এক তৃণমূল নেতা ও তাঁর সঙ্গী। সেই ঘটনার রেশ থাকতে থাকতেই ফের দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। রব

ক্যানিংয়ে শ্যুটআউট, তৃণমূল নেতাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি, ধারালো অস্ত্রের কোপ

শেষ আপডেট: 26 July 2021 04:28

দ্য ওয়াল ব্যুরো: ফের দুষ্কৃতী দৌরাত্ম্য ক্যানিংয়ে। দিনকয়েক আগেই ক্যানিংয়ে গুলিবিদ্ধ হয়েছিলেন এক তৃণমূল নেতা ও তাঁর সঙ্গী। সেই ঘটনার রেশ থাকতে থাকতেই ফের দুষ্কৃতী তাণ্ডবে চাঞ্চল্য ছড়াল ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা গ্রামে। রবিবার রাতে বাইকে চেপে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হন তৃণমূল নেতা বাদল নস্কর। তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়েছে বলেও অভিযোগ। স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত ৮টা নাগাদ বাদলবাবু জয়নগর থানা এলাকা দিয়ে বাইকে চেপে বাড়ি ফিরছিলেন।  বাড়ির কাছাকাছি আসতেই তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। প্রত্যক্ষদর্শীরা বলছেন, প্রায় ৩০ জনের একটি দল ঘিরে ধরে বাদলবাবুকে। এলোপাথাড়ি গুলি চালাতে থাকে দুষ্কৃতীরা।  তৃণমূল নেতার বাড়ির সামনেই বোমাবাজি শুরু করে। গুলি লেগে বাইক থেকে ছিটকে পড়েন বাদলবাবু। পালানোর চেষ্টা করতেই তাঁকে ধরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপাতে থাকে দুষ্কৃতীরা। চিৎকার শুনে এলাকার লোকজন ছুটে এলে তারা পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে কলকাতার চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে আসা হয়। তাঁর অবস্থা গুরুতর। বাদল নস্করের পরিবার জানাচ্ছে, এর আগেও দুবার হামলা হয়েছিল তাঁর ওপর।  দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এখনও অবধি কাউকে গ্রেফতার করা যায়নি।

```