Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

তৃণমূলের মন্ত্রীর ঘর ভাঙল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ দিলেন গোলাম রব্বানির দুই ভাই

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে। শনিবার বিকেলে ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায় বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী,

তৃণমূলের মন্ত্রীর ঘর ভাঙল বিজেপি, গেরুয়া শিবিরে যোগ দিলেন গোলাম রব্বানির দুই ভাই

শেষ আপডেট: 29 November 2020 08:35

দ্য ওয়াল ব্যুরো: রাজ্যের শ্রম দফতরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই যোগ দিলেন বিজেপিতে। শনিবার বিকেলে ইসলামপুর শহরের বাস টার্মিনাস এলাকায় বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন অরবিন্দ মেনন, রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার, জলপাইগুড়ি সাংসদ জয়ন্ত রায়। এই মঞ্চে বিজেপির পতাকা হাতে তুলে নেন গোয়ালপোখরের বিধায়ক তথা রাজ্যের শ্রম দপ্তরের প্রতিমন্ত্রী গোলাম রব্বানির দুই ভাই, গোলাম সারেবর ও গোলাম হায়দার। বিজেপিতে যোগ দিয়ে গোলাম সারেবর বলেন, গোয়ালপোখরের উন্নয়ন সাধন ও তৃণমূল কংগ্রেসের অপশাসনের বিরুদ্ধে তাঁরা বিজেপিতে যোগদান করলেন। গোয়ালপোখর থানা, বিডিও অফিস, কো-অপারেটিভ ব্যাঙ্কে শুধুই টাকার লেনদেন ও কাটমানির খেলা চলছে। এই সবকিছু শেষ করাই তাঁদের লক্ষ্য। যদিও তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানহাইয়ালাল আগরওয়ালের দাবি, মন্ত্রীর ওই দুই ভাই আগে থেকেই গোলাম রব্বানির বিরোধিতা করছেন। তাঁরা বিজেপিকে আগে থেকেই ভোট দেন। দুজনেই দলের কোনও পদে নেই। ফলে ওই দুই ভাইয়ের বিজেপিতে যোগদানে তৃণমূল কংগ্রেসের কোনও ক্ষতি হবে না।" কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই মনে করছেন, এর একটা তাৎপর্য রয়েছে। কী তাৎপর্য? এই ক'মাস আগেও শুভেন্দু অধিকারী ছিলেন তৃণমূলের উত্তর দিনাজপুর জেলার পর্যবেক্ষক। যখন দাড়িভিট উত্তাল তখন তৃণমূলের কোনও নেতা হিসেবে শুভেন্দুই সেই জেলায় পৌঁছেছিলেন। বিপুল মার্জিনে পিছিয়ে থাকা কালিয়াগঞ্জ উপনির্বাচনে বিপুল ভোটে জিতেছে তৃণমূল। দায়িত্বে ছিলেন শুভেন্দু। আরও গুরুত্বপূর্ণ হল, শনিবার যখন উত্তর দিনাজপুরে যোগদান চলছে তখন মালদহ জেলার নেতাদের নিয়ে ভার্চুয়াল বৈঠকে বসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শরীর খারাপের কারণ দেখিয়ে সেই বৈঠকে ছিলেন না জেলা সভাপতি মৌসম বেনজির নূর। এখানেও আরও একটি বিষয় মনে রাখা দরকার। কংগ্রেস থেকে প্রয়াত গণি খান চৌধুরীর ভাগ্নীকে তৃণমূলে এনেছিলেন নন্দীগ্রামের বিধায়কই। সব মিলিয়ে মন্ত্রীর দুই ভাইয়ের বিজেপিতে যাওয়া বা অভিষেকের বৈঠকে মৌসমের না থাকা-- সবটাই ইঙ্গিতপূর্ণ বলে মনে করছেন অনেকে।

```