পানিহাটিতে 'দুয়ারে সরকার' শিবিরে হামলা! কাঠগড়ায় তৃণমূল
দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' চলাকালীন তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র পানিহাটি (Panihati)। সাত জন আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ঘোলা থানার বিশাল পুলিশবাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে। আটক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপত
শেষ আপডেট: 6 September 2021 14:20
দ্য ওয়াল ব্যুরো: 'দুয়ারে সরকার' চলাকালীন তৃণমূলের (TMC) গোষ্ঠী সংঘর্ষে রণক্ষেত্র পানিহাটি (Panihati)। সাত জন আহত হয়েছেন বলে খবর। ঘটনাস্থলে পৌঁছেছে ঘোলা থানার বিশাল পুলিশবাহিনী। এলাকা ঘিরে রাখা হয়েছে। আটক করা হয়েছে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম পালকেও। গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে পানিহাটি এলাকার বাসিন্দাদের মধ্যেও।
জলপাইগুড়ির চা-বাগানে আচমকা বজ্রপাত! গুরুতর আহত ২০ শ্রমিক
ঠিক কী ঘটেছিল? জানা গেছে, এদিন পানিহাটি পৌরসভা ২৯ নম্বর ওয়ার্ডের ঘোলা পূর্বাঞ্চল ডি-ব্লক এলাকায় স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে 'দুয়ারে সরকার' ক্যাম্প বসেছিল। তাতে যথারীতি কাজ চলছিল শান্তিপূর্ণ ভাবেই। কিন্তু অভিযোগ সেখানেই হঠাৎ তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি গৌতম পাল এবং তৃণমূল কংগ্রেস কর্মী বাবু বিশ্বাসের নেতৃত্বে একদল দুষ্কৃতী হানা দেয়। তারা ক্যাম্পে ভাঙচুর চালায় বলে অভিযোগ।
শুধু তাই নয়, দুষ্কৃতীরা ঘটনাস্থলে উপস্থিত কাউন্সিলরসহ স্থানীয় কয়েকজন মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীকে বেধড়ক মারধর করে। সেসময় ক্যাম্পে উপস্থিত জনতার মধ্যে উত্তেজনা ছড়ায়। সকলে দ্রুত বাড়ির পথে পা বাড়ান। এর পরেই ঘটনাস্থলে হাজির হয় ঘোলা থানার বিশাল পুলিশবাহিনী। মূল অভিযুক্ত গৌতম পালকে তারা আটক করেছে।
পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'