Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

বাকসাড়ায় তৃণমূলকর্মীর কান ছুঁয়ে বেরিয়ে গেল বুলেট, অভিযোগের তির বিজেপি-র দিকে

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের জনবহুল রাস্তায় গুলি চলল হাওড়ায়। বাকসাড়ার বাসিন্দা নিমাই দাসের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। নিমাই দে স্থানীয় তৃণমূল কর্মী বল

বাকসাড়ায় তৃণমূলকর্মীর কান ছুঁয়ে বেরিয়ে গেল বুলেট, অভিযোগের তির বিজেপি-র দিকে

শেষ আপডেট: 14 July 2019 09:26

দ্য ওয়াল ব্যুরো: রবিবারের জনবহুল রাস্তায় গুলি চলল হাওড়ায়। বাকসাড়ার বাসিন্দা নিমাই দাসের কান ছুঁয়ে বেরিয়ে গেল গুলি। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। তাঁকে ভর্তি করা হয়েছে হাওড়া স্টেট জেনারেল হাসপাতালে। নিমাই দে স্থানীয় তৃণমূল কর্মী বলে জানা গিয়েছে। শাসক দলের নেতাদের বক্তব্য, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরাই এই গুলি চালানোর ঘটনায় জড়িত। অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। গোটা ঘটনার তদন্তে নেমেছে হাওড়া সিটি পুলিশ। রবিবার দুপুর পর্যন্ত এই ঘটনায় কোনও গ্রেফতার হয়নি। নিমাইবাবু বলেন, “আমার বন্ধুর বাইকে চেপে বাজার থেকে ফিরছিলাম। বন্ধু চালাচ্ছিল। আমি পিছনে বসে ছিলাম। মাঝে ছিল আমার ছেলে। বাড়ির কাছে গ্রিন পার্কের সামনে সাত-আটজন গুলি করে। আমি ছুটে পালিয়ে আসি।” স্থানীয়রা জানিয়েছেন, দুষ্কৃতীদের তাড়া করেও ধরা যায়নি। তৃণমূলের অভিযোগ উড়িয়ে বিজেপি নেতৃত্ব জানিয়েছে, এটা শাসকদলের গোষ্ঠী কোন্দলের ফলে ঘটেছে। তাঁদের আরও দাবি, এই নিমাই দে দীর্ঘদিন ধরেই বেআইনি কাজের সঙ্গে যুক্ত। এ দিন হাওড়া পঞ্চাননতলায় একটি কর্মসূচিতে গিয়েছিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, “বিজেপি এই ধরনের রাজনীতিতে বিশ্বাস করে না। কারা এই ঘটনা ঘটাল সেটা পুলিশ তদন্ত করে দেখুক।” গুলিতে জখম তৃণমূল কর্মী নিমাই দে-র অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। কয়েকদিন আগেও শিবপুরে গুলি চলেছিল ভরদুপুরে। ফের একবার এই ঘটনায় হাওড়া শহরের নাগরিক নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠে গেল।

```