Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যীশু সেনগুপ্তর ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই রটেছিল ভিক্টর ব্যানার্জির মৃত্যুর মিথ্যে খবর!

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ভিক্টর ব্যানার্জি মারা গিয়েছেন, এই ভুয়ো খবরে রবিবার তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। প্রাথমিক ভাবে অনেকেই বিশ্বাসও করে নেন যে এই অভিনেতার মৃত্যু হয়েছে। পরে ভিক্টর ব্যানার্জির মেয়েই জানান, তাঁর বাবা জীবিত রয়েছেন এবং সুস

যীশু সেনগুপ্তর ভুয়ো ফেসবুক অ্যাকাউন্ট থেকেই রটেছিল ভিক্টর ব্যানার্জির মৃত্যুর মিথ্যে খবর!

শেষ আপডেট: 24 June 2019 08:45

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা ভিক্টর ব্যানার্জি মারা গিয়েছেন, এই ভুয়ো খবরে রবিবার তোলপাড় হয়েছিল সোশ্যাল মিডিয়া। প্রাথমিক ভাবে অনেকেই বিশ্বাসও করে নেন যে এই অভিনেতার মৃত্যু হয়েছে। পরে ভিক্টর ব্যানার্জির মেয়েই জানান, তাঁর বাবা জীবিত রয়েছেন এবং সুস্থই রয়েছেন। কিন্তু কী ভাবে এমন ভুয়ো খবর রটল সোশ্যাল মিডিয়ায়? রবিবার সাতসকালেই একটি যীশু সেনগুপ্ত নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকেই প্রথম ছড়ায় এই খবর। সেখানে লেখা হয়, 'ভিক্টর ব্যানার্জি চলে গেলেন। শ্রদ্ধা জানাই। থেকে যাবেন সব বাঙালির হৃদয়ে।" স্বভাবতই ওই অ্যাকাউন্টটিকে টলি অভিনেতা যীশু সেনগুপ্তরই অ্যাকাউন্ট ভেবে বসেন অনেকে। বিশ্বাসও করে নেন বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর। হু হু করে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে ভিক্টর ব্যানার্জির মৃত্যুর ভুয়ো খবর। https://twitter.com/Jisshusengupta/status/1142723685469442048 তবে এই ঘটনার ঘণ্টা খানেকের মধ্যে রবিবার সকালেই টুইট করে অভিনেতা যীশু সেনগুপ্ত নিজেই জানিয়েছেন, ওটা মোটেও তাঁর অ্যাকাউন্ট নয়। বরং একটা ফেক অ্যাকাউন্ট। যীশু লিখেছেন, "এটা আমি নই। প্লিজ, সকলকে অনুরোধ সোশ্যাল মিডিয়ায় এ ধরনের অ্যাকাউন্ট থেকে লেখা কোনও তথ্য বিশ্বাস করবেন না যেটা আদপেও আমার নয়।" পাশাপাশি নিজের অফিশিয়াল ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের স্ক্রিনশটও টুইটে শেয়ার করেছেন যীশু। https://twitter.com/Jisshusengupta/status/1142727850132250624 https://twitter.com/Jisshusengupta/status/1142723685469442048 সোশ্যাল মিডিয়ায় তারকাদের মৃত্যুর খবর রটে যাওয়া নতুন নয়। এর আগে প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের ভুয়ো মৃত্যুর খবরও রটেছিল এই সোশ্যাল মিডিয়াতেই। কয়েকদিন আগেই অভিনেতা মিঠুন চক্রবর্তী মারা গিয়েছেন বলেও বেশ কিছু ভুয়ো পোস্ট দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়। এ বার তালিকায় যুক্ত হলেন ৭২ বছর বয়সী অভিনেতা ভিক্টর ব্যানার্জি।

```