Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

মুকুলের 'বন্ধু' কৈলাসকে তৃণমূলে নিয়ে নিন, মমতার উদ্দেশে টুইট শেয়ার করলেন তথাগত

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে বরাবরই ঠোঁটকাটা তথাগত রায়। ভোটে বিপর্যয়ের আগে থেকেই দলের প্রার্থী নির্বাচন নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল তাঁর গলায়। পরেও দলের কোনও নেতা বা নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বাধেনি তাঁর। এবার মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয

মুকুলের 'বন্ধু' কৈলাসকে তৃণমূলে নিয়ে নিন, মমতার উদ্দেশে টুইট শেয়ার করলেন তথাগত

শেষ আপডেট: 13 June 2021 07:41

দ্য ওয়াল ব্যুরো: বিজেপিতে বরাবরই ঠোঁটকাটা তথাগত রায়। ভোটে বিপর্যয়ের আগে থেকেই দলের প্রার্থী নির্বাচন নিয়ে সমালোচনা শোনা গিয়েছিল তাঁর গলায়। পরেও দলের কোনও নেতা বা নেত্রীর বিরুদ্ধে কথা বলতে বাধেনি তাঁর। এবার মুকুল রায়ের সঙ্গে কৈলাস বিজয়বর্গীয়র সম্পর্ক নিয়ে কটাক্ষ করলেন বর্ষীয়ান এই বিজেপি নেতা। রবিবার সকাল সকাল একটি টুইট করেছেন তথাগত রায়। নিজের নয়, জনৈক এক বিজেপি সমর্থকের টুইট অনুবাদ করে পোস্ট করেছেন তিনি। কী আছে তাতে? মমতা বন্দ্যোপাধ্যায়কে 'পিসি' বলে সম্বোধন করে সেই টুইটে লেখা হয়েছে, কৈলাস বিজয়বর্গীয়কেও যেন তিনি তৃণমূলে নিয়ে নেন। কারণ 'বন্ধু' মুকুল রায়ের সঙ্গে তাঁর যথেষ্ট ঘনিষ্ঠতা ছিল। তিনি চলে যাওয়ায় কৈলাস বিজয়বর্গীয় এখন হতাশ হতে পারেন। গেরুয়া শিবিরে সারাদিন এই দুজন কানে কানে 'ফিসফিস' 'গুজ গুজ' করতেন বলেও লেখা হয়েছে ওই টুইটে। দিবাকর দেবনাথ নামক জনৈক গেরুয়া সমর্থকের এই টুইট শেয়ার করে তথাগত রায় লিখেছেন, "একজন একনিষ্ঠ বিজেপি সমর্থকের বিশ্বস্ত অনুবাদ করলাম। এতে আমি কিছু যোগ বা বিয়োগ করিনি।" এরপর ওই টুইটেরই ইংরেজি অনুবাদ করেছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল। https://twitter.com/tathagata2/status/1403911306210512901?s=19 শুক্রবার সব জল্পনায় জল ঢেলে 'ঘরে' ফিরেছেন মুকুল রায়। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। দল বদল করেছেন তাঁর ছেলে শুভ্রাংশু রায়ও। এরপর তথাগত রায়ের এই টুইট। এর আগেও দলের নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ করে টুইট করেছিলেন তথাগত রায়। দিলীপ ঘোষ, শিবপ্রকাশ, কৈলাস বিজয়বর্গীয়, অমিত মালব্যদের উদ্দেশে ভোটে হারার পর 'ভ্যানিশ' হয়ে যাওয়ার অভিযোগ তুলেছিলেন তিনি। দলের সংগঠন নিয়ে যে এই প্রবীণ নেতা একেবারেই সন্তুষ্ট নন, তা বুঝতে আর বাকি নেই।

```