Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকের

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের তদন্ত করবেন সিআইডির গোয়েন্দারা

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছর আগে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের ঘটনায় তদন্ত ভার নিল সিআইডি। সোমবারই মৃত শুভব্রত চক্রবর্তীর বাড়ি যাওয়ার কথা রয়েছে রাজ্যের গোয়েন্দা অধিকারিকদের। ২০১৮ সালের ১৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরেই গুলিবিদ্ধ হয়ে মৃত

শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের তদন্ত করবেন সিআইডির গোয়েন্দারা

শেষ আপডেট: 12 July 2021 05:42

দ্য ওয়াল ব্যুরো: আড়াই বছর আগে শুভেন্দু অধিকারীর দেহরক্ষী খুনের ঘটনায় তদন্ত ভার নিল সিআইডি। সোমবারই মৃত শুভব্রত চক্রবর্তীর বাড়ি যাওয়ার কথা রয়েছে রাজ্যের গোয়েন্দা অধিকারিকদের। ২০১৮ সালের ১৪ অক্টোবর পূর্ব মেদিনীপুরেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছিল তৎকালীন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারীর দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর। সেই ঘটনার প্রায় তিন বছর পর পুলিশ এফআইআর করেছেন নিহত শুভব্রতর স্ত্রী সুপর্ণা কাঞ্জিলাল চক্রবর্তী। গত বুধবার তাঁর করা এফআইআরের ভিত্তিতেই এদিন ঘটনার তদন্ত ভার নিয়েছে সিআইডি। মৃতের স্ত্রীর বক্তব্য, সেদিন হঠাৎ তাঁর কাছে খবর এসেছিল, তাঁর স্বামী গুলিবিদ্ধ হয়েছেন। উদভ্রান্তের মতো স্কুল থেকে কাঁথি হাসপাতালে পৌঁছন সুপর্ণা।তিনি যখন কাঁথি হাসপাতালে পৌঁছন দেখেন রক্তে ভেসে যাচ্ছেন তাঁর স্বামী। চিকিৎসকরা জানান দ্রুত তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে হবে। সেই মতো অ্যাম্বুলেন্স ডাকা হয়। সুপর্ণার অভিযোগ, সেদিন অ্যাম্বুলেন্স আসতে দেরি করেছিল। যার ফলে মৃত্যু হয় শুভব্রতর। সুপর্ণা এই প্রশ্ন তুলেছেন, ইচ্ছাকৃতই কি অ্যাম্বুলেন্স দেরিতে এসেছিল? কেন দেরিতে অভিযোগ? এ ব্যাপারে তিনি সংবাদমাধ্যমে বলেছেন, সেই সময়ে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কিছু বলা তাঁর পক্ষে সম্ভব ছিল না। পরিস্থিতি বদলানোয় এখন তিনি অভিযোগ দায়ের করেছেন। এ ব্যাপারে শুভেন্দু অধিকারী বলেছিলেন, তাঁকে ফাঁসানোর জন্য এসব করা হচ্ছে। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারানোর জন্য এই কোপে পড়তে হচ্ছে তাঁকে। শুভেন্দু এও বলেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে তিনি ক'দিন গিয়ে জেল খেটে আসতে পারেন। তার জন্য এত সব আয়োজনের দরকার নেই। অনেকেই মনে করছেন, এই তদন্তে এবার শুভেন্দুকে ডাকাডাকি শুরু করতে পারেন গোয়েন্দারা।

```