Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

সমর্থকরা জীবন দিতে পারে, অসম্মান সহ্য করে না: ইস্টবেঙ্গলের শতবর্ষ মঞ্চে তথাগতকে খোঁচা মমতার  

দ্য ওয়াল ব্য্যরো: ছিলেন নজরুল মঞ্চে পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠানে। অতিথি তালিকায় তাঁর নামও ছিল না। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে হঠাৎ হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একটি টুইট করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথ

সমর্থকরা জীবন দিতে পারে, অসম্মান সহ্য করে না: ইস্টবেঙ্গলের শতবর্ষ মঞ্চে তথাগতকে খোঁচা মমতার  

শেষ আপডেট: 1 August 2019 13:24

দ্য ওয়াল ব্য্যরো: ছিলেন নজরুল মঞ্চে পরিবেশ সংক্রান্ত অনুষ্ঠানে। অতিথি তালিকায় তাঁর নামও ছিল না। কিন্তু ইস্টবেঙ্গলের শতবর্ষের অনুষ্ঠানে হঠাৎ হাজির হয়ে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার একটি টুইট করেছিলেন প্রাক্তন বিজেপি নেতা তথা মেঘালয়ের রাজ্যপাল তথাগত রায়। সেই টুইটে প্রশ্ন তুলেছিলেন, কেন পশ্চিমবঙ্গে থেকে ইস্টবেঙ্গলকে সমর্থন করবেন সমর্থক, কর্তারা। লাল-হলুদের শতবর্ষের মঞ্চে তার বিরধিতা করতেই যে উপস্থিত হয়েছিলেন মুখ্যমন্ত্রী তা স্পষ্ট করে দেন। ছোট্ট বক্তৃতায় বলেন, “আমার এখানে আসার কথা ছিল না। একটা অন্য অনুষ্ঠানে ছিলাম। হঠাৎ সিদ্ধান্ত নিলাম। মনটা কেমন কেমন করছে। ডিজি আর সিপি-কে বললাম যাব।” এরপরই মমতা ঢুকে পড়েন ওই প্রসঙ্গে। বলেন, “কেউ কেউ আমার কানে দিল, কেউ নাকি বলেছে পশ্চিমবাংলায় থেকে কেন ইস্টবেঙ্গলকে সমর্থন কেন? আমি এর জন্য লজ্জিত। সমর্থকরা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে কিন্তু ক্লাবের অসম্মান সহ্য করে না।” একবারও তথাগত রায়ের নাম উচ্চারণ করেননি মমতা। কিন্তু উপচে পরা নেতাজি ইনডোরের বুঝতে অসুবিধে হয়নি কী ইঙ্গিত করছেন দিদি। যদিও ওই টুইট নিয়ে সোশ্যাল মিডিয়ায় এমন সমালোচনার ঝড় ওঠে যে তা মুছতে বাধ্য হন তথাগতবাবু।” মঞ্চে তখন কপিল দেব, বাইচুং ভুটিয়া, সৌরভ গঙ্গোপাধ্যায়, সোমিত্র চট্টোপাধ্যায়ের মতো তারকারা উপস্থিত। ঝিটিতি বক্তৃতায় তারকাদের সামনেই মমতা ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে বলেন, সরকারের পক্ষ থেকে যাতে ইস্টবেঙ্গলের শতবর্ষ উপলক্ষে একটা অনুষ্ঠান করা যায় তা দেখতে। বাংলার ফুটবলের তিন প্রধান ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহামেডান স্পোর্টিং-এর গরিমার কথাও শোনা যায় মুখ্যমন্ত্রীর বক্তৃতায়। মুখ্যমন্ত্রীর গলায় ‘জয় ইস্টবেঙ্গল’ শুনেও উচ্ছ্বসিত লাল-হলুদ সমর্থকরা।

```