Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

ঝুঁকি এড়াতে পরীক্ষা হোক অনলাইনে, স্কুল খোলার প্রথম দিনেই পড়ুয়াদের বিক্ষোভ দুর্গাপুরে

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধি মেনে আজই খুলেছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে। কিন্তু প্রথমদিনেই বিক্ষোভ শুরু হয়েছে দুর্গাপুরের এ জোনের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে। গেটের বাইরে সকাল থেকেই অবস্থান-বিক্

ঝুঁকি এড়াতে পরীক্ষা হোক অনলাইনে, স্কুল খোলার প্রথম দিনেই পড়ুয়াদের বিক্ষোভ দুর্গাপুরে

শেষ আপডেট: 3 February 2022 07:36

দ্য ওয়াল ব্যুরো: কোভিড বিধি মেনে আজই খুলেছে স্কুল। অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হয়েছে। কিন্তু প্রথমদিনেই বিক্ষোভ শুরু হয়েছে দুর্গাপুরের এ জোনের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সামনে। গেটের বাইরে সকাল থেকেই অবস্থান-বিক্ষোভ করছে পড়ুয়া্রা। দাবি, পরীক্ষা নিতে হবে অনলাইনে। করোনা-আবহে সংক্রমণ রুখতে প্রায় এক বছর ধরে অনলাইন ক্লাসের মাধ্যমেই চলেছে পঠনপাঠন। তাই এ বার আর স্কুলে গিয়ে নয়, বার্ষিক পরীক্ষা অনলাইনেই দিতে চাইছে পড়ুয়াদের একাংশ। তাদের যুক্তি, অতিমহামারী পরিস্থিতি যে হেতু এখনও স্বাভাবিক হয়নি তাই স্কুলে গিয়ে পরীক্ষা দেওয়া এখনও বেশ ঝুঁকিপূর্ণ। আবার অনেক অভিভাবকের মতে, সারা বছর অনলাইনে পড়াশোনা করার পরে স্কুলে গিয়ে পরীক্ষা দিতে পরীক্ষার্থীদেরও অসুবিধা হতে পারে। বিক্ষোভকারী পড়ুয়াদের বক্তব্য, টানা আট থেকে ন'মাস অনলাইনে ক্লাস হয়েছে। প্র্যাকটিকাল পরীক্ষাও হয়েছে অনলাইনে। তাই এখন বার্ষিক পরীক্ষা অফলাইনে হলে সমস্যা হবে। পড়ুয়াদের আরও দাবি, সিলেবাস এখনও শেষ করেনি স্কুল। অফলাইনে পরীক্ষা দেওয়ার মতো প্রস্তুতি নেই অনেকেরই। তাছাড়া করোনা ঝুঁকি নিয়ে স্কুলে এসে পরীক্ষা দিতে রাজি নয় অনেকেই। প্রত্যেকেরই বাড়িতে বয়স্ক লোকজন আছেন। ভাইরাসের সংক্রমণ ছড়ালে তার দায়িত্ব কে নেবে! বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে বোর্ডের নিয়ম পাল্টে নবম এবং একাদশ শ্রেণির পড়ুয়াদের অনলাইনেই বার্ষিক পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হোক, এমন দাবি তুলেছেন অভিভাবকদের অনেকেই। যদিও স্কুল কর্তৃপক্ষের দাবি, রাজ্যের সমস্ত স্কুল খুলে দেওয়া হয়েছে। পরীক্ষা কীভাবে হবে তা সরকারি নির্দেশ মেনেই সিদ্ধান্ত নেওয়া হবে। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে পড়ুয়াদেরও আলোচনা করার সুযোগ দেওয়া হবে বলে জানানো হয়েছে। পড়ুন দ্য ওয়ালের সাহিত্য পত্রিকা 'সুখপাঠ'

```