Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

লুঙ্গি-টুপি পরে 'ছদ্মবেশে' ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ! মুর্শিদাবাদে আটক ৬ বিজেপি কর্মী

দ্য ওয়াল ব্যুরো: পোশাক দেখেই বোঝা যায়, কারা হিংসা ছড়াচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের ঘটনায় এই মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় ট্রেন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাতেও বারবার উঠে এসেছিল বিক

লুঙ্গি-টুপি পরে 'ছদ্মবেশে' ট্রেনে পাথর ছোড়ার অভিযোগ! মুর্শিদাবাদে আটক ৬ বিজেপি কর্মী

শেষ আপডেট: 20 December 2019 09:03

দ্য ওয়াল ব্যুরো: পোশাক দেখেই বোঝা যায়, কারা হিংসা ছড়াচ্ছে। নাগরিকত্ব আইন নিয়ে প্রতিবাদের ঘটনায় এই মন্তব্য করেছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় ট্রেন ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনাতেও বারবার উঠে এসেছিল বিক্ষোভকারীদের পরনের লুঙ্গি ও মাথার ফেজ টুপির কথা। কিন্তু পরে অভিযোগ ওঠে, বিজেপি এবং আরএসএসের সদস্যরাই ফেজটুপি আর লুঙ্গি পরে ট্রেনে পাথর ছুড়েছিলেন সে দিন। শুধু অভিযোগ নয়, জানা গেছিল স্থানীয় বাসিন্দারা তাঁদের হাতেনাতে ধরেও ফেলেছিলেন। শুক্রবার এই ঘটনায় এক বিজেপি কর্মী ও তার পাঁচ সঙ্গীকে আটক করল মুর্শিদাবাদ জেলা পুলিশ। যদিও অভিযুক্তদের সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই মন্তব্য করেছে গেরুয়া শিবির। নরেন্দ্র মোদী তাঁর নির্বাচনী প্রচারে হিংসাকারীদের পোশাক নিয়ে মন্তব্য করার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মোদীর উদ্দেশে পাল্টা বলেছিলেন, “পোশাক দেখলেই কে ভাল আর কে খারাপ বোঝা যায় না কি? যাঁরা টুপি পরেন তাঁরা সবাই খারাপ আর যাঁরা পরেন না তাঁরা সবাই ভাল?” নাগরিকত্ব রাজ্যে গোলমাল পাকাতে বিজেপি যড়যন্ত্র করছে বলেও অভিযোগ করেছিলেন মমতা। তাঁর দাবি, বাজার থেকে টুপি কিনছে বিজেপি। এই টুপি পরিয়ে কিছু মানুষকে মিছিলে ঢুকিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: ‘পোশাক দেখলেই সব বোঝা যায়? যাঁরা টুপি পরেন সবাই খারাপ?’, মোদীকে জবাব মমতার

সে কথাই যেন সত্যি হয়ে গেল এদিন। তবে এই গ্রেফতারির পেছনে কোনও গভীরতর ষড়যন্ত্র রয়েছে কিনা, সে সম্ভাবনাও ভাল করে খতিয়ে দেখছে প্রশাসন। বস্তুত, স্থানীয় বিজেপি কর্মীরাই যে ইচ্ছে করে বিশেষ একটি ধর্মের পরিচায়ক পোশাক পরে ট্রেনে তাণ্ডব চালিয়েছে, এই অভিযোগ সোশ্যাল মিডিয়ায় আগেই উঠেছিল। কিন্তু মনে করা হয়েছিল, গুজব ছড়াতে পারে এমনটা। কিন্তু শুক্রবার সেই কর্মীদের পুলিশ আটক করার পরেই সত্যিটা সামনে আসে। কার্যত স্তম্ভিত হয়ে গিয়েছেন নেটিজেনরা।
দেশজুড়ে প্রতিবাদের আগুন জ্বলছে নাগরিকত্ব আইনের বিরোধিতায়। লখনউ, দিল্লি, বেঙ্গালুরুর পাশাপাশি আঁচ পড়েছে বাংলাতেও। কয়েক দিন ধরেই মুর্শিদাবাদ, মালদহ, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বিক্ষোভের আগুন জ্বলেছে। রাজ্যজুড়ে অশান্তির ঘটনায় মোট ৯৩১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই রিপোর্ট হাইকোর্টেও জমা দিয়েছে রাজ্য সরকার। তবে এ সবের পাশাপাশি, ইচ্ছাকৃত ভাবে লুঙ্গি ও ফেজটুপি পরে ট্রেনে পাথর ছোঁড়ার ঘটনায় বিজেপি কর্মী আটক হওয়ার ঘটনায় যেন আলোড়ন পড়ে গেছে রাজ্য রাজনীতিতে। বৃহস্পতিবার মুর্শিদাবাদ পুলিশ জানিয়েছে, রাধামাধবতলার বাসিন্দারা ছ’জনকে শিয়ালদহ-লালগোলা লাইনের ট্রেনে পাথর ছোড়ার সময়ে হাতেনাতে ধরেছে। তার পরে তাদের আটক করা হয়েছে। তাদের মধ্যে অভিষেক সরকার (২১) বিজেপি কর্মী বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: পোশাক দেখেই বোঝা যাচ্ছে কারা হিংসা ছড়াচ্ছে! ক্যাব-আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য মোদীর

তবে ধরা পড়ার পরে অন্য কথা বলেছেন অভিষেক ও তাঁর সঙ্গীরা। পুলিশ সুপার জানিয়েছেন, ধৃতদের দাবি, তাঁরা নাকি লুঙ্গি ও ফেজটুপি-- এই নির্দিষ্ট পোশাক পরে একটি ইউটিউব ভিডিও তৈরি করছিলেন তাঁদের চ্যানেলের জন্য। সেই ভিডিও বা সেই ইউটিউব চ্যানেলের কোনও অস্তিত্ব তাঁরা দেখাতে পারেননি বলেই জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রের খবর, অভিষেক সরকারের বাড়ি শ্রীশনগর এলাকায়। তাঁকে একাধিক বার বিজেপির কর্মসূচি ও মিছিলে দেখা গিয়েছে। পুলিশ জানিয়েছে, এই ঘটনার তদন্তে নেমে জিজ্ঞাসাবাদ করার সময়ে এক গ্রামবাসী বলেছেন, "রেললাইনের ধারে ওদের পোশাক পাল্টাতে দেখা যায়। অভিষেককে চিনি। আমাদের সন্দেহ হয়, তার পরে পুলিশকে জানাই।" পুলিশ সূত্রের খবর, ঘটনাস্থল থেকে ছ'ঝনকে আটক করা হয়। আরও এক জন ছিলেন, তিনি পালিয়েছেন। মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি গৌরীশংকর ঘোষ অবশ্য অভিষেককে নিজেদের দলের কর্মী হিসেবেই অস্বীকার করেছেন।

আরও পড়ুন: গণভোট চাইনি, প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুন: নাগরিকত্ব আইন প্রশ্নে মমতা


```