Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

যুবকের দেহ মিলল কাঁকিনাড়ায়, বারাসতে ট্রেনের কামরায় পাওয়া গেল মুন্ডু

দ্য ওয়াল ব্যুরো: কাঁকিনাড়া রেলগেটের কাছে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার। তারপর ট্রেনের কামরা থেকে উদ্ধার হয়েছে ধড়হীন মুণ্ড। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাঁকিনাড়া ২৯ নম্বর রেলগেটের কাছ থেকে উদ্ধার হয়েছে

যুবকের দেহ মিলল কাঁকিনাড়ায়, বারাসতে ট্রেনের কামরায় পাওয়া গেল মুন্ডু

শেষ আপডেট: 3 July 2019 14:41

দ্য ওয়াল ব্যুরো: কাঁকিনাড়া রেলগেটের কাছে যুবকের মুণ্ডহীন দেহ উদ্ধার। তারপর ট্রেনের কামরা থেকে উদ্ধার হয়েছে ধড়হীন মুণ্ড। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ জানিয়েছে, বুধবার সকালে কাঁকিনাড়া ২৯ নম্বর রেলগেটের কাছ থেকে উদ্ধার হয়েছে এক যুবকের মুণ্ডহীন দেহ। ট্রেন অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু হয়েছে, নাকি তাঁকে খুন করা হয়েছে, তা নিয়ে ধন্দে পড়ে যায় পুলিশ। তবেঁ প্রাথমিক তদন্তের পর পুলিশের অনুমান, মঙ্গলবার রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের পাল্লায় পড়েছিলেন ওই যুবক। লুঠ-পাট চালানোর পর ওই যুবককে খুন করে দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, মৃতদেহের কাছ থেকে একটি ফুচকার ঝুড়ি উদ্ধার হয়েছে। তবে দেহ পাওয়া গেলেও খোঁজ পাওয়া যাচ্ছিল না মুন্ডু। পরে বারাসতে ডাউন হাসনাবাদ লোকালে ভেন্ডারের মধ্যে থেকে একটি প্যাকেট উদ্ধার করে জিআরপি। সেই প্যাকেট থেকে  প্লাস্টিকে মোড়া অবস্থায় একটি মুণ্ড উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম লালাপ্রসাদ (৩৭)। পুলিশের অনুমান উদ্ধার হওয়া মুণ্ডহীন দেহ এবং ধড়হীন মুণ্ড-----একই ব্যক্তির। কিন্তু কে বা কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সে ব্যাপারে কিছুই জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। কে বা কারা লালাপ্রসাদকে এমন নির্মম ভাবে খুন করেছে তা জানতে স্থানীয় বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতের বাড়ির লোকের সঙ্গে কথা বলছেন পুলিশকর্মীরা। দেহ শনাক্তকরণের জন্য তাঁদের খবর দেওয়া হয়েছে। লালাপ্রসাদের সঙ্গে কারও ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা সে ব্যাপারেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে মৃতের আত্মীয়-পরিজনকে।

```