Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

বাইক ছিনতাইয়ে বাধা, হাওড়ায় যুবককে গুলি দুষ্কৃতীদের

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বীরশিবপুর এলাকায়। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম পিনাকি দাস

বাইক ছিনতাইয়ে বাধা, হাওড়ায় যুবককে গুলি দুষ্কৃতীদের

শেষ আপডেট: 11 January 2021 03:51

দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: বাইক ছিনতাইয়ে বাধা দেওয়ায় এক যুবককে গুলি করল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বীরশিবপুর এলাকায়। গুলিবিদ্ধ যুবক হাসপাতালে ভর্তি। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, গুলিবিদ্ধ যুবকের নাম পিনাকি দাস। তাঁর বাড়ি হাওড়ার রাণীহাটিতে। পেশায় সিভিল ইঞ্জিনিয়ার তিনি। রবিবার রাত ১০টা নাগাদ বাড়ি ফিরছিলেন পিনাকি। ফেরার সময় পাঁচলা মোড়ের কাছে এসে তিনি বুঝতে পারেন তাঁর মানিব্যাগটি হারিয়ে গিয়েছে। তাই তিনি সিদ্ধান্ত নেন, উলুবেড়িয়া থানায় একটি ডায়েরি করবেন। জানা গিয়েছে, উলুবেড়িয়া থানায় যাওয়ার সময় রাস্তা ভুলে বীরশিবপুর এলাকায় চলে যান পিনাকি। সেই সময় ১৬ নম্বর জাতীয় সড়কের উপর কয়েকজন দুষ্কৃতী তাঁর বাইক ছিনতাই করার চেষ্টা করে। বাইক ছিনতাইয়ে বাধা দেন পিনাকি। তাঁর চিৎকারে আশপাশের কিছু মানুষ এগিয়ে আসেন। সেই সময় গুলি চালিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা। পুলিশ জানিয়েছে, তিনটি গুলি চালায় দুষ্কৃতীরা। তার মধ্যে দুটি গুলি তাঁর শরীরে লাগে ও একটি গুলি লাগে বাইকে। গুলিবিদ্ধ অবস্থায় তাঁকে স্থানীয় মানুষরা উদ্ধার করে উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় উলুবেড়িয়া থানায়। উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল থেকে তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়। সেখানেই আপাতত ভর্তি রয়েছেন তিনি। এই ঘটনায় উলুবেড়িয়া থানায় অভিযোগ দায়ের করেছে পিনাকির পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে ও এলাকার সিসিটিভি খতিয়ে দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ।

```