Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! গণতান্ত্রিকভাবে জবাব দেওয়ার আহ্বান রাজ্যবাসীকেইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

'জয় শ্রীরাম' না বলায় আসানসোলে মারধর চাদর বিক্রেতাকে

দ্য ওয়াল ব্যুরো : ফের জয় শ্রীরাম না বলায় হেনস্থা ও মারধরের ঘটনা ঘটল। মারধর করা হয় আসানসোলের এক যুবককে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। ঘটনাটি সোমবার সকালের। আসানসোলের উত্তর থানা এলাকার মুসদ্দি মহল্লার বাসিন্দা ২৫ বছরের মহম্মদ ইসরার হুসেন

'জয় শ্রীরাম' না বলায় আসানসোলে মারধর চাদর বিক্রেতাকে

শেষ আপডেট: 22 July 2019 15:23

দ্য ওয়াল ব্যুরো : ফের জয় শ্রীরাম না বলায় হেনস্থা ও মারধরের ঘটনা ঘটল। মারধর করা হয় আসানসোলের এক যুবককে। আহত অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক। ঘটনাটি সোমবার সকালের। আসানসোলের উত্তর থানা এলাকার মুসদ্দি মহল্লার বাসিন্দা ২৫ বছরের মহম্মদ ইসরার হুসেন ওরফে রিজওয়ানের পেশা চাদর বিক্রি করা। চাদর বিক্রির জন্যই সোমবার আসানসোলের হীরাপুরের কালাঝরিয়া গ্রামে গিয়েছিলেন তিনি। পুলিশ সূত্রে খবর, সে সময় হঠাৎই বাইকে করে আসে চার যুবক। এসে তারা প্রথমে রিজওয়ানকে জয় শ্রীরাম বলতে বলে। জানা গিয়েছে, যুবকরা বারবার বললেও জয় শ্রীরাম বলতে রাজি হননি রিজওয়ান। তখন তাঁকে মারধর করা শুরু করে ওই চার যুবক। কেড়ে নেওয়া হয় তাঁর টাকা-পয়সাও। আহত অবস্থাতেই চাদর ফেলে প্রাণ বাঁচাতে সেখান থেকে ছুট লাগান রিজওয়ান। কোনও রকমে একটা মিনিবাসে করে হীরাপুর পৌঁছে থানায় যান তিনি। পুলিশের কাছে সব কিছু বলার পর পুলিশই তাঁকে জেলা হাসপাতালে ভর্তি করে বলে জানা গিয়েছে। খবর পেয়ে সেখানে এসে উপস্থিত হন রিজওয়ানের পরিবারের লোক। তাঁরা থানায় চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

```