Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?

'কাঁকিনাড়ায় করোনা হয়েছে!' ফেসবুকে আতঙ্ক ছড়িয়ে গ্রেফতার যুবক

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলে দিয়েছিলেন, করোনা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।কথা মতো কাজ। এক ব্যক্তির সাধারণ জ্বর হওয়ার ঘটনাক

'কাঁকিনাড়ায় করোনা হয়েছে!' ফেসবুকে আতঙ্ক ছড়িয়ে গ্রেফতার যুবক

শেষ আপডেট: 28 March 2020 09:07

দ্য ওয়াল ব্যুরো: শুক্রবার নবান্নের সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হুঁশিয়ারির সুরে বলে দিয়েছিলেন, করোনা নিয়ে ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ালে কড়া ব্যবস্থা নেবে প্রশাসন।কথা মতো কাজ। এক ব্যক্তির সাধারণ জ্বর হওয়ার ঘটনাকে সোশ্যাল মিডিয়ায় করোনা বলে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হল কাঁকিনাড়ার এক যুবককে। ধৃতের নাম রাণা দেবনাথ। কাঁকিনাড়ার রথতলা এলাকায় একটি বাড়িতে পরিবার নিয়ে ভাড়া থাকেন মহম্মদ মইনুদ্দিন। তাঁর পরিবারের একজন সদস্য হুগলির ব্যাণ্ডেলে একটি কারখানায় কাজ করেন। দেশজোড়া লকডাউনে বন্ধ হয়ে যায় সেই কারখানা। বুধবার ওই ব্যক্তি ব্যাণ্ডেল থেকে কাঁকিনাড়ার বাড়িতে ফিরে যান। গায়ে জ্বর থাকায় স্থানীয় হাসপাতালে ডাক্তার দেখান ওই ব্যক্তি। চিকিৎসকরা পরামর্শ দেন, দু'দিনে জ্বর-কাশি না কমলে বেলেঘাটা আইডি হাসপাতালে দেখাতে। সেই মতো অ্যাম্বুলেন্স ভাড়া করে.শুক্রবার দুপুরে যখন কাঁকিনাড়া থেকে বেলেঘাটার উদ্দেশে রওনা দেবেন তখনই এই যুবক ভিডিও করতে শুরু করেন। ভিডিওতে শোনা যায় এই এই যুবক বলছেন, "সবাই সাবধান। করোনাভাইরাস কাঁকিনাড়া পর্যন্ত চলে এসেছে। এর থেকে ভয়ের আর কিছু হয় না।" এখনও ওই ব্যক্তির করোনা ধরা পড়েনি। এমনকি ওই ব্যক্তিকে ভর্তিও নেয়নি বেলেঘাটা আইডি হাসপাতাল। বলা হয়েছে হোম কোয়ারেন্টাইনে থাকতে। এই ভিডিও ফেসবুক, হোয়াটস অ্যাপে ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ে। খবর যায় ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার কাছে। সিপির নির্দেশেই ওই যুবককে গ্রেফতার করে ভাটপাড়া থানার পুলিশ। শনিবার দুপুরে তাঁকে ব্যারাকপুর আদালতে তোলা হবে।

```