
শেষ আপডেট: 23 November 2018 14:57
বাবা প্রদীপ বড়ুয়া নিজেও কুংফু শিখেছিলেন। তাই ছেলের এই ঝোঁক দেখে তাকে কৈখালিতেই একটা ক্যারাটে অ্যাকাডেমিতে ভর্তি করে দেন। মা অনিন্দিতা বড়ুয়াও কোনও আপত্তি করেননি এতে। সেখানেই গুরু শিহান মীরের প্রশিক্ষণে আট বছর ধরে ক্যারাটে শিখেছে সুমঙ্গল। এই ক্যারাটে শিখতে গিয়ে অনেকবার চোট লেগেছে তার। নাক-মুখ ফাটিয়ে ফিরে এসেছে বাড়ি। কিন্তু তাতে দমে যায়নি সুমঙ্গল। সব খেলাতেই তো চোট লাগে। তাই ভেবেই পরের দিন আবার গেছে অ্যাকাডেমিতে। বাবা-মাও সবসময় উৎসাহ জুগিয়েছেন ছেলেকে।
https://www.youtube.com/watch?v=VMkbCZmxZ8A
পড়াশোনার পাশাপাশি চুটিয়ে ক্যারাটে অনুশীলন করেছে সুমঙ্গল। আর তাতেই সাফল্য মিলেছে। দু'বছর আগে ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে সুমঙ্গল। প্রথমে ডিসট্রিক্ট, তারপর স্টেট, তারপর ন্যাশনাল। যেখানেই গেছে, সোনা জিতে ফিরেছে। আর এই সাফল্যে খিদেটা যেন আরও বেড়ে গেছে সুমঙ্গলের। ২০২০ সালে ইংল্যান্ডের বার্মিংহ্যামে আয়োজিত হতে চলা কমনওয়েলথ গেমসের সিলেকশন ছিল দিল্লিতে। সেখানে গিয়ে সিলেক্টও হয়েছে সুমঙ্গল। সুমঙ্গল একাই নয়, কৈখালির ওই অ্যাকাডেমি থেকে সিলেক্ট হয়েছে আরও তিন জন।
এখন সামনে কমনওয়েলথ গেমস। সেখানে ভারতের প্রতিনিধিত্ব করার কথা ভেবেই গর্বিত সুমঙ্গল। তবে এখানেই থেমে থাকতে রাজি নয় সুমঙ্গল। তার লক্ষ্য অলিম্পিক্স। আর তাই কমনওয়েলথ গেমসকে সেই অলিম্পিক্সে সুযোগ পাওয়ার প্রথম পদক্ষেপ হিসেবে দেখতে চায় সে।