Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফালাকাটায় রীতি মেনে দেবী চৌধুরানীর মন্দিরে পুজো, করোনার মধ্যেই ছন্দে ফিরছে বাংলা

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই দ্রুত ছন্দে ফেরা শুরু করেছে বাংলা। অম্বুবাচীর পরে বৈকুণ্ঠপুরে প্রাচীন রীতি মেনে দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ফালাকাটা, তুলাকাটা ও ঢেনাকাটা মন্দিরে পুজোয় মাতলেন এ

ফালাকাটায় রীতি মেনে দেবী চৌধুরানীর মন্দিরে পুজো, করোনার মধ্যেই ছন্দে ফিরছে বাংলা

শেষ আপডেট: 1 July 2020 11:50

দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়ছে। তার মধ্যেই দ্রুত ছন্দে ফেরা শুরু করেছে বাংলা। অম্বুবাচীর পরে বৈকুণ্ঠপুরে প্রাচীন রীতি মেনে দেবী চৌধুরানীর স্মৃতি বিজড়িত ঐতিহ্যবাহী ফালাকাটা, তুলাকাটা ও ঢেনাকাটা মন্দিরে পুজোয় মাতলেন এলাকার বাসিন্দারা। জলপাইগুড়ি জেলায় তিস্তা নদীর দু’পার জুড়ে দেবী চৌধুরানীকে নিয়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য লোককথা। এখানে রয়েছে দিল্লি ভিটা চাদের খাল। এখানে বনদুর্গার পুজোও খুব বিখ্যাত। ফালাকাটা, তুলাকাটা ও ঢেনাকাটার পুজোর চল বেশি দেখা য়ায় রাজবংশী সমাজের কৃষকদের মধ্যে। কথিত আছে আষাঢ় মাসে অম্বুবাচীর পরের সপ্তাহে তিস্তানদীর পথ ধরে অধুনা বাংলাদেশ থেকে জলপাইগুড়ির বৈকুণ্ঠপুরে বজরা নিয়ে আসতেন দেবী চৌধুরানী। এরপর তিনি নদীপথেই তিস্তা ধরে করতোয়া নদী পথ ধরে চলে আসতেন বৈকুণ্ঠপুরের খটখটিয়া ঘাটে। সেখানে নৌকা নোঙর করার পরে বৈকুণ্ঠপুরের গভীর বনপথ ধরে শিমুলগুড়ি, ভোটপাড়া প্রভৃতি গ্রামে এসে শিবের পুজো দিতেন। এরপরে গ্রামবাসীরা আমন ধান রোপন করতেন। সেই রীতিকে সম্মান জানিয়ে আজও রাজগঞ্জের ভোটবাড়ি গ্রামের শিবস্থান ফালাকাটা, ঢেনাকাটা, তুলোকাটার মন্দিরে পুজো দেন ভক্তরা। তারপরে শুরু হয় ধান রোপন করা। পুজোর পাশাপাশি মেলাও হয়। এ বছর অবশ্য করোনার জন্য সামাজিক দূরত্ব বজায় রেখে পুজো হয়েছে। মেলা বসেনি। মুক্তি মোহন্ত নামে এলাকার এক বাসিন্দা বলেন, “এই পুজো আমাদের করতেই হবে। তাছাড়া আতঙ্ক নিয়ে ঘরে থাকতে আর ভাল লাগছে না। তাই মন্দিরে এসে পুজো দিয়ে গেলাম।” মন্দির কমিটির সদস্য সুভাষ চট্টোপাধ্যায় বলেন, “একশো বছরের বেশি সময় ধরে চলে আসছে এই পুজো। স্থানীয় কৃষকরা এই পুজো না দিয়ে আমন ধান চাষ করা শুরু করেন না। এবারে মহামারীর কারণে আমরা কোনও প্রচার করিনি। তবুও মানুষ আতঙ্ক ভুলে এখানে এসেছেন। দুপুর থেকে শুরু হয়েছে পুজো। চলবে রাত পর্যন্ত। সামাজিক দূরত্ব বজায় রেখেই সকলেই পুজো দিচ্ছেন। আমরা মন্দির কমিটির পক্ষ থেকে মাস্ক, স্যানিটাইজার প্রভৃতি বিতরণ করেছি।” জলপাইগুড়ির গবেষক উমেশ শর্মা ব্যাখ্যা করলেন ফালাকাটা, তুলাকাটা ও  ঢেনকাটার পুজো আসলে কী। তিনি বলেন, “এটি আসলে তরাই ও ডুয়ার্স অঞ্চলের শিবের পুজো। আষাঢ় মাসে অম্বুবাচী হয়ে যাওয়ার পরে এই পুজো করেন স্থানীয় কৃষকরা। এই পুজোর পরে তাঁরা আমন ধান চাষ করেন। পুজোর উপকরণ হিসাবে থাকে আটিয়া কলা, আতপচাল, আতপ চিঁড়ে, বিভিন্ন ফলমূল। কোথাও পায়রা বলি দেওয়া হয় আবার কোথাও পায়রা দিয়ে পুজো দেওয়া হয়। তিনি ব্যাখ্যা করেন, এই পুজোর সঙ্গে দেবী চৌধুরানীর সম্পর্ক। তিনি জানান, বৈকুণ্ঠপুরের বনাঞ্চল ও তিস্তাপারের বিভিন্ন এলাকায় দেবী চৌধুরানীর নিয়মিত যাতায়াত যে ছিল তার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে। আসলে মানুষ যখন দেবতায় উন্নীত হয়ে যান তখন তাঁর প্রতি সম্মান জানাতে সাধারণ মানুষ বিয়ে, পৈতে-সহ বিভিন্ন শুভ কাজের আগে তাঁর পুজো করে থাকেন। দেবী চৌধুরানী তেমনই এক ব্যক্তিত্ব ছিলেন। পরবর্তী কালে তিনি দেবী হিসাবে পূজিতা হতে শুরু থাকেন। এখানকার খটখটিয়া ঘাটে বজরা নৌকা পাওয়া গেছে। তাই এই এলাকার মানুষ তাঁকে সম্মান জানিয়ে পুজো দিয়ে তারপরে চাষবাস শুরু করেন।

```