Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশু

পাটের গাট্টি চাপা পড়ে চন্দননগর জুটমিলে শ্রমিকের মৃত্যু

  দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চন্দননগর গোন্দল পাড়া জুটমিলের এক শ্রমিকের। মৃতের নাম সঞ্জয় দাস(৪৫)। গতকাল রাত আড়াইটে নাগাদ নাইট শিফটের টিফিন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বসে খাবার খাচ্ছিলেন সঞ্জয়। স

পাটের গাট্টি চাপা পড়ে চন্দননগর জুটমিলে শ্রমিকের মৃত্যু

শেষ আপডেট: 3 January 2021 05:51

  দ্য ওয়াল ব্যুরো, হুগলি: বছরের শুরুতেই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল চন্দননগর গোন্দল পাড়া জুটমিলের এক শ্রমিকের। মৃতের নাম সঞ্জয় দাস(৪৫)। গতকাল রাত আড়াইটে নাগাদ নাইট শিফটের টিফিন চলাকালীন এই দুর্ঘটনা ঘটে। বসে খাবার খাচ্ছিলেন সঞ্জয়। সেই সময়েই উপরে ঝোলানো পাটের গাট্টি তাঁর মাথায় পড়ে। এরপর ডিউটি শুরু হলে সহকর্মীরা তাঁকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করে। পরে পাটের গাট্টির তলা থেকে রক্ত বেরোতে দেখে তাঁকে উদ্ধার করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই পাটঘরের শ্রমিক সঞ্জয় দাসের। কর্মরত অবস্থায় মৃত্যু হওয়ায় ক্ষতিপূরনের দাবীতে মৃতদেহ আটকে রাখেন শ্রমিকরা। পরিবারের একজনের চাকরি, কোয়ার্টার এবং আর্থিক ক্ষতিপূরনের দাবি করেন তাঁরা। কাজ বন্ধ করে দেয় শ্রমিকরা। উত্তেজনা তৈরি হয় মিলে। খবর পেয়ে চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। সকালে জুটমিলের শ্রমিক সংগঠনের নেতারা আলোচনায় বসেন। উত্তজনা প্রশমিত করতে মিলে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। প্রায় ১৮ মাস বন্ধ ছিল হুগলির এই মিলটি। কার্যত দুটো পুজো অনটনে কাটাতে হয়েছে শ্রমিক পরিবারগুলোকে। শেষমেশ গত নভেম্বরে মিল খোলে। তরুণ শ্রমিকের মৃত্যুতে শোকের ছায়া এলাকায়।

```