Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
West Bengal Election 2026: বাম অফিসে গেরুয়া পতাকা! মানিকচকে চরম উত্তেজনা, থানায় বিক্ষোভ বামেদেরপয়লা বৈশাখে শুটিং শুরু, যিশুর কামব্যাক—‘বহুরূপী ২’ কি ভাঙবে সব রেকর্ড?‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের

বেআইনি-মদ জুয়ার ব্যবসা, প্রতিবাদ করতে গেলে মহিলাদের বাঁশ-হাঁসুয়া নিয়ে তাড়া, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের

দ্য ওয়াল ব্যুরো: মদ ও জুয়া বন্ধের দাবিতে সরব দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যার প্রমীলা বাহিনী। নিজেদের এলাকা তো বটেই, পুরো জেলাতেই মদ ও জুয়া বন্ধের দাবিতে বালুরঘাট থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছে অল ইন্ডিয়া মহ

বেআইনি-মদ জুয়ার ব্যবসা, প্রতিবাদ করতে গেলে মহিলাদের বাঁশ-হাঁসুয়া নিয়ে তাড়া, বালুরঘাট থানায় অভিযোগ দায়ের

শেষ আপডেট: 4 May 2020 10:32

দ্য ওয়াল ব্যুরো: মদ ও জুয়া বন্ধের দাবিতে সরব দক্ষিণ দিনাজপুরের অমৃতখণ্ড গ্রাম পঞ্চায়েতের অযোধ্যার প্রমীলা বাহিনী। নিজেদের এলাকা তো বটেই, পুরো জেলাতেই মদ ও জুয়া বন্ধের দাবিতে বালুরঘাট থানায় সোমবার লিখিত অভিযোগ দায়ের করেছে অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি নামে একটি সংগঠন। স্থানীয় অযোধ্যা গ্রামের লোহাপাড়া এলাকায় যুব সমাজ মদে আসক্ত হচ্ছে বলে তাঁদের অভিযোগ। দীর্ঘদিন ধরেই মদ ও জুয়া বন্ধ করার জন্য আন্দোলনও করে আসছেন এলাকার মহিলারা। মাঝে কিছু দিনের জন্য এলাকায় মদের আসর বন্ধ হলেও ফের রমরমিয়ে মদ ও জুয়ার ব্যবসা শুরু হয়েছে। লকডাউনের ফলে মদের দোকান বন্ধ। এই পরিস্থিতির সুযোগে ফের শুরু হয়েছে বেআইনি মদের ব্যবসা। এলাকার মহিলারা রবিবার রাতে মদের ঠেক বন্ধ করতে গেলে উল্টে তাঁদের উপরে বাঁশ লাঠি নিয়ে ব্যবসায়ীরা হামলা চালায় বলে অভিযোগ। অল ইন্ডিয়া মহিলা সংস্কৃতি সংগঠনের নেত্রী বাবলি বসাক বলেন, “কয়েক বছর ধরে মদের বিরুদ্ধে আন্দোলন করার ফলে পুলিশ বাধ্য হয়ে কয়েক জনকে গ্রেফতার করেছে। এখন ওরা আবার মদের ব্যবসা করেছে। সঙ্গে জুয়ার আসরও বসছে। এর ফলে অনেক ছোট ছেলেও এসবের প্রতি আকৃষ্ট হচ্ছে। এলাকায় মদের আসর বসলে তাতে মহিলাদের নিরাপত্তা বিঘ্নিত হবে। তাছাড়া যেভাবে আসর বসছে তাতে এখান থেকে করোনা ছড়িয়ে পড়লে কে দায়িত্ব নেবে?” তাঁদের অভিযোগ, রবিবার যখন বেশ কয়েক জনকে আটকে রেখে তাঁরা পুলিশে খবর দেন তখন পুলিশ আসেনি। বাঁশ ও হাঁসুয়া নিয়ে যখন উল্টে মহিলাদেরই তাড়া করা হয়েছিল। বালুরঘাট থানা থেকে অবশ্য জানানো হয়েছে যে খবর পাওয়ার পরে ঘটনাস্থলে সিভিক ভলান্টিয়ারদের পাঠানো হয়েছিল তবে তাঁরা কিছু দেখতে পাননি। রবিবার রাতের ঘটনার কথা উল্লেখ করে এদিন বালুরঘাট থানায় মিছিল করে গিয়ে অভিযোগ জানানো হয়েছে সংগঠনের পক্ষ থেকে। পুলিশ জানিয়েছে রবিবারও লোক পাঠানো হয়েছিল। লিখিত অভিযোগ জমা পড়ার পরে আবার বিষয়টি খতিয়ে দেখা হবে।

```