Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

'সংসার করতে চাই', প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় গৃহবধূ

দ্য ওয়াল ব্যুরো: সংসার করার জন্য শ্বশুরবাড়ির দরজাতেই ধর্নায় বসেছেন গৃহবধূ। এই ঘটনা ঘটেছে নদিয়া জেলায় ধুবুলিয়ায়। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম কাকলি হালদার। বৃহস্পতিবার সকাল থেকেই ধুবুলিয়া থানার ৬ নম্বর কলোনি এলাকায় নিজের শ্বশুরবাড়ির সামনে ধর্

'সংসার করতে চাই', প্ল্যাকার্ড হাতে শ্বশুরবাড়ির সামনেই ধর্নায় গৃহবধূ

শেষ আপডেট: 27 February 2020 14:50

দ্য ওয়াল ব্যুরো: সংসার করার জন্য শ্বশুরবাড়ির দরজাতেই ধর্নায় বসেছেন গৃহবধূ। এই ঘটনা ঘটেছে নদিয়া জেলায় ধুবুলিয়ায়। জানা গিয়েছে, ওই গৃহবধূর নাম কাকলি হালদার। বৃহস্পতিবার সকাল থেকেই ধুবুলিয়া থানার ৬ নম্বর কলোনি এলাকায় নিজের শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বসেছেন কাকলি। বছর তিনেক আগে ধুবুলিয়ার ভক্তনগর এলাকার বাসিন্দা কাকলির সঙ্গে বিয়ে হয়েছিল ৬ নম্বর কলোনি এলাকার স্বর্ণশিল্পী তারক হালদারের। প্রতিবেশীরা জানিয়েছেন, বিয়ের পর থেকেই অশান্তি লেগে থাকত তারক এবং কাকলির মধ্যে। নানা কারণে হত ঝগড়াও। অশান্তির জেরে বাপের বাড়ি চলে যায় কাকলি। মেয়ের পরিবারের দাবি, সম্বন্ধ করেই বিয়েছিল কাকলির। বিয়ের আগে কিছুই বুঝতে পারেননি তারা। কিন্তু বিয়ের পর থেকে নিত্যদিন ঝামেলা হত কাকলির শ্বশুরবাড়িতে। প্রতিবেশীরা অনেকবার বুঝিয়ে সুঝিয়ে পাঠালেও শ্বশুরবাড়ির লোক কিছুতেই কাকলিকে মেনে নিতে চাইনি। অগত্যা কোনও উপায় না পেয়ে সংসার করার দাবিতে এবার ধর্নাতেই বসেছেন কাকলি। সাতসকালে শ্বশুরবাড়ির সামনে কাকলি ধর্নাতে বসতেই ভিড় জমান পাড়া-প্রতিবেশী। কাকলি যাতে ঠিকভাবে সংসার করতে পারে সেটাই চান এলাকাবাসীও। কিন্তু কাকলির শ্বশুরবাড়ির লোক কেন তাঁকে মেনে নিচ্ছে না সে ব্যাপারে অবশ্য সঠিক ভাবে কিছু জানা যায়নি। তারকের পরিবার কেন এমন অদ্ভুর আচরণ করছে তা দেখে হতবাক প্রতিবেশীরাও। এদিকে কাকলিকে সকালবেলা ধর্নায় বসতে দেখে খানিকক্ষণ বাড়িতে তালা দিয়ে চম্পট দিয়েছেন তারক এবং তাঁর বাবা-মা। তাঁদের তরফে কোনও প্রতিক্রিয়াও পাওয়া যায়নি। যদিও কাকলি জানিয়েছেন, বিয়ের পর থেকে রোজই নানা কারণে শ্বশুরবাড়ির লোকের সঙ্গে অশান্তি লেগেই থাকত তাঁর। অভিযোগ, তাঁকে ঠিকমতো খেতেও দিত না শ্বশুরবাড়ির লোকজন। নিজের মতো রান্নাবান্না করার স্বাধীনতাও ছিল না। এমনকি ননদ এসে সংসারের নানা বিষয়ে ঝামেলা লাগিয়ে যেত বলেও অভিযোগ করেছেন কাকলি। তবে মাঝে বাপের বাড়ি ফিরে গেলেও এখন সংসার করতে চান তিনি। তাই ফিরে যেতে চান শ্বশুরবাড়িতে। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন তাঁকে মেনে না নেওয়ায় কোনও উপায় না পেয়েই ধর্নায় বসেছেন বলে জানিয়েছেন কাকলি।

```