Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

হুগলি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তরুণী, উদ্ধার ৮

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন হুগলি নদীতে নৌকাডুবি হয়ে নিখোঁজ এক তরুণী । অন্যদিকে আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তরুণীর খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাউড়িয়াতে। সোমবার দুপুরে একটি নৌকা করে কয়েকজন বজবজ কালীবাড়ি ঘাট থেক

হুগলি নদীতে নৌকাডুবি, নিখোঁজ তরুণী, উদ্ধার ৮

শেষ আপডেট: 9 March 2020 18:52

দ্য ওয়াল ব্যুরো: দোলের দিন হুগলি নদীতে নৌকাডুবি হয়ে নিখোঁজ এক তরুণী । অন্যদিকে আট জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। তরুণীর খোঁজ চলছে। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে হাওড়া জেলার বাউড়িয়াতে। সোমবার দুপুরে একটি নৌকা করে কয়েকজন বজবজ কালীবাড়ি ঘাট থেকে বাউড়িয়া যাচ্ছিল। সেই সময় মাঝ নদীতে নৌকাডুবি হয়। এই খবর পাওয়ার পরেই বাউড়িয়া থেকে কয়েকটি নৌকা সেখানে যায়। আটজনকে উদ্ধার করা হয়। কিন্তু এক তরুণীর খোঁজ পাওয়া যায়নি। উদ্ধার হওয়া আটজনকে বাউড়িয়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গিয়েছে, নিখোঁজ তরুণীর নাম প্রিয়াঙ্কা পাইক। ১৯ বছরের প্রিয়াঙ্কার বাড়ি কলকাতার টালিগঞ্জে। উদ্ধার হওয়া আটজন ও প্রিয়াঙ্কা, এই ন’জনের একটি ডান্স গ্রুপ রয়েছে। তারা অনুষ্ঠানের জন্য বজবজ এসেছিল। সেখান থেকে ফের বাউড়িয়াতে অনুষ্ঠান করতে যাচ্ছিল। কিন্তু মাঝ নদীতে নৌকাডুবি হয়। প্রিয়াঙ্কার খোঁজে কলকাতা থেকে ডুবুড়ি নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু এখনও তার খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, দোল উপলক্ষ্যে সোমবার লঞ্চ ও ফেরি পরিষেবা বন্ধ ছিল। তারপরেও বেআইনিভাবে নৌকা চলাচল করছিল। তাই এই দুর্ঘটনা হয়েছে। ওই নৌকার মাঝিকে গ্রেফতার করেছে পুলিশ।

```