Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
নববর্ষের শুভেচ্ছাতেও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াই

ধড় থেকে আলাদা হয়ে ছিটকে পড়ল তরুণীর মাথা! দৃশ্য দেখে আর্তনাদ বাস যাত্রীদের

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসে জানলা দিয়ে মাথা বের করে বমি করতে গিয়ে ইলেকট্রিক পোলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক তরুণীর। তাঁর নাম ভানু মণ্ডল ( ২৪ )। বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। পুলিশ সূত্রে খবর, লালবাগ হাসপাতালে ফল বিক্রি করতেন ভানু। প্রতিদ

ধড় থেকে আলাদা হয়ে ছিটকে পড়ল তরুণীর মাথা! দৃশ্য দেখে আর্তনাদ বাস যাত্রীদের

শেষ আপডেট: 8 September 2019 07:21

দ্য ওয়াল ব্যুরো: চলন্ত বাসে জানলা দিয়ে মাথা বের করে বমি করতে গিয়ে ইলেকট্রিক পোলের ধাক্কায় মৃত্যু হয়েছে এক তরুণীর। তাঁর নাম ভানু মণ্ডল ( ২৪ )। বাড়ি মুর্শিদাবাদ জেলার জিয়াগঞ্জে। পুলিশ সূত্রে খবর, লালবাগ হাসপাতালে ফল বিক্রি করতেন ভানু। প্রতিদিন সকালে বাসে করেই জিয়াগঞ্জ থেকে লালবাগ আসতেন তিনি। রবিবারও জিয়াগঞ্জ থেকে বহরমপুরগামী একটি বেসরকারি বাসে ওঠেন ভানু। বাসের অন্য যাত্রীরা জানিয়েছেন, লালবাগে আসার পথে নাকুরতলার আগেই তাঁর শরীর খারাপ শুরু হয়। তারপরেই বাসের জানলা দিয়ে বাইরে মাথা বের করে বমি করতে থাকেন তিনি। তখনই পাশের একটি ইলেকট্রিক পোলে ধাক্কা লাগে ভানুর মাথা। ঘটনাস্থলেই ধড় থেকে মাথা আলাদা হয়ে গিয়ে রাস্তায় পড়ে যায়। সঙ্গে সঙ্গে চিৎকার করে ওঠেন বাসযাত্রীরা। চারদিকে রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভানুর। উত্তেজিত জনতা বাসের চালককে ধরে মারধর শুরু করে। কোনও রকমে সে পালিয়ে যায় ঘটনাস্থল থেকে। খবর পেয়ে সেখানে যায় লালবাগ থানার পুলিশ। তারাই ভানুর দেহ নিয়ে লালবাগ হাসপাতালে যায়। সেখানে ময়নাতদন্ত করা হবে। যাত্রী ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গাফিলতি রয়েছে চালকের। তাঁদের দাবি, ওই এলাকায় এমনিতেই রাস্তা বেশি চওড়া নয়। তার মধ্যেই বেশ জোরে বাস চালান ড্রাইভাররা। ফলে হামেশায় ছোটখাটো দুর্ঘটনা ঘটে। আর এ বার একজনের মৃত্যুই হলো। বাসটিকে আটক করেছে পুলিশ। তার মালিককে খবর দেওয়া হয়েছে। চালকের খোঁজ শুরু করেছে পুলিশ।

```