Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

দেড় মাসের কন্যা সন্তানকে কুপিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, গ্রেফতার তরুণী

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদঃ নিজের কন্যা সন্তানকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এমন নৃশংস ঘটনায় শিউড়ে উঠছেন এলাকাবাসী। কী কারণে এক মা তার নিজের সন্তানকে খুন করতে পারে, সেটাই ভেবে উঠতে পারছেন না তাঁরা। পুলিশ এসে অভিযুক্ত তরুণীক

দেড় মাসের কন্যা সন্তানকে কুপিয়ে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে, গ্রেফতার তরুণী

শেষ আপডেট: 9 October 2020 08:16

দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদঃ নিজের কন্যা সন্তানকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠল মায়ের বিরুদ্ধে। এমন নৃশংস ঘটনায় শিউড়ে উঠছেন এলাকাবাসী। কী কারণে এক মা তার নিজের সন্তানকে খুন করতে পারে, সেটাই ভেবে উঠতে পারছেন না তাঁরা। পুলিশ এসে অভিযুক্ত তরুণীকে গ্রেফতার করেছে। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদ জেলার বহরমপুর থানার অন্তর্গত সারগাছি রঘুনাথপুর এলাকায়। জানা গিয়েছে, শুক্রবার সকালেই নিজের বাপের বাড়িতে বাথরুমে নিয়ে গিয়ে ধারালো অস্ত্র দিয়ে দেড় মাসের শিশুকন্যাকে এলোপাথাড়ি কোপায় মা। ঘটনাস্থলেই শিশুটি মারা যায়। শিশুটির চিৎকার শুনে ছুটে আসেন পরিবারের অন্য সদস্যরা। তারপরে এলাকার বাকিদেরও খবর দেওয়া হয়। সবাই গিয়ে রক্তাক্ত ছুরি হাতে ওই তরুণীকে দেখতে পায়। এই ঘটনার বীভৎসতায় প্রথমে খানিকটা হতবাক হয়ে যান সবাই। তাঁরা ওই তরুণীকে বাড়ির মধ্যেই আটকে রেখে খবর দেন পুলিশে। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এসে পৌঁছন পুলিশকর্মীরা। তাঁরা ওই তরুণীকে গ্রেফতার করে নিয়ে যান। পুলিশ সূত্রে খবর, বছর পাঁচেক আগে স্থানীয় দফরপুরের বাসিন্দা পেশায় রাজমিস্ত্রী বিভাস মণ্ডলের সঙ্গে বিয়ে হয় রঘুনাথপুরের বাসিন্দা চৈতালী মণ্ডল নামের এক তরুণীর। কয়েক মাস আগে সন্তান প্রসবের জন্য নিজের বাপের বাড়িতে চায় চৈতালী। সেখানেই দেড় মাস আগে এক কন্যা সন্তানের জন্ম দেয় সে। তারপর থেকে বাপের বাড়িতেই ছিল চৈতালী। শেখানেই এদিন সকালে এই কাণ্ড ঘটায় সে। কী কারণে নিজের সন্তানকে চৈতালী খুন করল সে বিষয়ে ধোঁয়াশায় রয়েছে পুলিশ। কিছু বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরাও। তরুণীকে জেরা করলে হয়তো সত্যিটা জানা যাবে, এমনটাই মনে করছে পুলিশ। পরিবারের সদস্যরা জানিয়েছে, তার মধ্যে কোনও রকমের অস্বাভাবিকতা দেখা যায়নি। সন্তানকে খুবই ভালবাসত সে। তাহলে হঠাৎ করে এমন কাণ্ড সে কেন ঘটাল, সেটাই বোঝা যাচ্ছে না। এই ঘটনার সঙ্গে আর কেউ যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।

```