Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

তৃণমূলের হোলটাইমাররা কি ভাতা পাবেন? আলোচনা দলের অন্দরেই, চোখ সোমবারের নজরুল মঞ্চে

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নজরুল মঞ্চে দলের সব বিধায়ক এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে সিপিএমের মডেলে বুথ ভিত্তিক হোলটাইমার নিয়োগের সাংগঠনিক সিদ্ধান্তের কথা বলবেন

তৃণমূলের হোলটাইমাররা কি ভাতা পাবেন? আলোচনা দলের অন্দরেই, চোখ সোমবারের নজরুল মঞ্চে

শেষ আপডেট: 28 July 2019 14:04

দ্য ওয়াল ব্যুরো: সোমবার নজরুল মঞ্চে দলের সব বিধায়ক এবং জেলা সভাপতিদের নিয়ে বৈঠক ডেকেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সূত্রে খবর, ভোট কৌশলী প্রশান্ত কিশোরের পরামর্শে সিপিএমের মডেলে বুথ ভিত্তিক হোলটাইমার নিয়োগের সাংগঠনিক সিদ্ধান্তের কথা বলবেন নেত্রী। বুথ পিছু চারজন সর্বক্ষণের কর্মী নিয়োগের পরিকল্পনা করা হয়েছে। কিন্তু এই কর্মীরা কি ভাতা বা কোনও বেতন পাবেন? এ নিয়েই এখন জোর চর্চা শুরু হয়েছে শাসকদলের অন্দরে। তৃণমূল সূত্রে খবর, সোমবারের বৈঠকে এটাই মূল আলোচ্য বিষয়। অবশ্য শীর্ষ নেতাদের অনেকেরই মত, সবটাই নেত্রী ঠিক করেন। শেষ মুহূর্তে বিষয় বদলে গেলেও অবাক হওয়ার মতো কিছু নেই। তবে তৃণমূলের প্রায় সকলেই মেনে নিচ্ছেন, বুথ স্তরের সংগঠনকে ঢেলে সাজানো নিয়ে আলোচনা হবে সোমবার নজরুল মঞ্চের বৈঠকে। এ নিয়ে যে দলের ভিতরে ফারাক তৈরি হতে পারে তা-ও মনে করছেন অনেকে। দেখা যাবে এরকম অনেক বুথ রয়েছে, সেখানে এমন অনেক কর্মী আছেন, যাঁদের তৃণমূল করাটাই কাজ। সেখানে কারা হোলটাইমারশিপ পাবেন আর কারা পাবেন না, তা নিয়ে নিচু তলায় জটিলতা সৃষ্টি হতে পারে। কিন্তু কর্মীদের আলোচ্য বিষয় এখন, এই হোলটাইমার রাখার পরিকল্পনা কি শুধুই স্বেচ্ছাশ্রম নাকি কিছু ভাতাও দেবে দল? সিপিএমে যেমন হোলটাইমার ওয়েজ (সর্বক্ষণের কর্মীর ভাতা) চালু আছে। জেলা বিশেষে তার তারতম্য থাকলেও, দলের হোলটাইমারদের ভাতা দেয় দলই। কোনও কোনও জেলা এমন আছে যেখানে সিপিএমের হোলটাইমার-সহ তাঁর পরিবারের লোকজনের চিকিৎসাভারের একটি অংশও দল দেয়। কলকাতা জেলা সিপিএম যেমন, এগুলির সঙ্গে সঙ্গে বছরে একবার বেড়াতে যাওয়ার টাকাও দেয়। কিন্তু তৃণমূল কী করবে? লোকসভা ভোটের ফলাফলে স্পষ্ট, জনসংযোগ হারিয়েছে তৃণমূল। বুথে বুথে নেতা থাকলেও তাঁদের গতিবিধি নির্দিষ্ট গণ্ডিতে আটকে। সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ নেই। সমস্যার কথা মানুষ বলতে পারেন না। অনেকাংশে তাঁরাও শুনতে চান না। রোগ ধরা পড়েছে। এ বার তা নির্মূল করতে চাইছে শাসক দলের নেতৃত্ব। রাজ্যে প্রায় ৭৭ হাজার বুথ রয়েছে। বুথ পিছু চারজন হোলটাইমার নিয়োগ করলে সারা রাজ্যে সংখ্যাটা দাঁড়াবে তিন লক্ষ্যের বেশি। অন্যদিকে বিজেপি-ও বুথ স্তরে সংগঠনকে আরও শক্তিশালী করতে মরিয়া। বাংলায় গতি বাড়াচ্ছে সঙ্ঘ পরিবারও। এই পরিস্থিতিতে তৃণমূলের সংগঠন চাঙ্গা করতে নেত্রী কী বার্তা দেন, দল কী সিদ্ধান্ত নেয় তা জানতে রাজনৈতিক মহলের চোখ থাকবে সোমবারের নজরুল মঞ্চেই।

```