Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?

সরকারি চাকরির লোভেই কি খুন! ডায়মন্ডহারবারে স্টেশন মাস্টার খুনে গ্রেফতার স্ত্রী-প্রেমিক

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ডহারবারে স্টেশনে মাস্টার খুনের ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে করেই স্বামীকে খুন করিয়েছিলেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুর

সরকারি চাকরির লোভেই কি খুন! ডায়মন্ডহারবারে স্টেশন মাস্টার খুনে গ্রেফতার স্ত্রী-প্রেমিক

শেষ আপডেট: 15 November 2019 08:53

দ্য ওয়াল ব্যুরো: ডায়মন্ডহারবারে স্টেশনে মাস্টার খুনের ঘটনায় মৃতের স্ত্রী এবং তাঁর প্রেমিককে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, প্রেমিকের সঙ্গে ষড়যন্ত্রে করেই স্বামীকে খুন করিয়েছিলেন ওই মহিলা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, স্বামীর মৃত্যুর পর সরকারি চাকরি পাওয়া লোভেই স্টেশন মাস্টার নির্মল কুমারকে খুন করিয়েছিলেন স্ত্রী সোনালি কুমারী। চলতি সপ্তাহের সোমবার নর্দমা থেকে উদ্ধার হয় ডায়মন্ডহারবারের স্টেশন মাস্টারের দেহ। পুলিশসূত্রে জানা যায়, মৃত নির্মল কুমার (২৯) বিহারের বাসিন্দা। চাকরিসূত্রে ডায়মন্ডহারবারে এসেছিলেন। সেখানকার ১১ নম্বর ওয়ার্ডের একটি ভাড়াবাড়িতে থাকতেন তিনি। রবিবার সন্ধ্যায় বাজার করতে বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। তারপর আর ফিরে আসেননি। রাতভর তার খোঁজ না পেয়ে পুলিশকে জানিয়েছিল পরিবার। এরপর সোমবার ভোরে বাড়ি থেকে কিছুটা দূরে একটি নিকাশি নালা থেকে তাঁর দেহ উদ্ধার হয়। পুলিশ জানিয়েছে, ছটপুজো উপলক্ষে বাড়ি গিয়েছিলেন নির্মল কুমার। ফেরার সময়ে তাঁর স্ত্রী এবং শ্যালক আসেন ডায়মন্ডহারবারে। পুলিশের অনুমান, সেই সময়েই সোনালির প্রেমিকও আসেন ডায়মন্ডহারবারে। পুলিশসূত্রে খবর, বিয়ের আগে ওই যুবকের সঙ্গে সম্পর্ক ছিল সোনালির। জানা গিয়েছে, এরপর সোনালির অমতেই নাকি নির্মলের সঙ্গে বিয়ে হয় তাঁর। পুলিশ আরও জানিয়েছে, বেশ কিছুদিন দেশের বাইরে ছিলেন সোনালির ওই প্রেমিক। দেশে ফেরার পর দু'জনের মধ্যে ফের যোগাযোগ হয়। এরপর নির্মলকে খুনের ছক কষেন সোনালি এবং তাঁর প্রেমিক। পুলিশের অনুমান, সম্ভবত বাড়ির পিছনের দরজা দিয়ে ঢুকে নির্মলকে শ্বাসরোধ করে খুন করেন অভিযুক্ত যুবক। তারপর দেহ ফেলে দিয়ে আসা হয় নর্দমায়। ময়নাতদন্তের রিপোর্টেও বলা হয়েছে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে নির্মলকে।

```