Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

ফের ‘মিম’ নিয়ে দলকে সতর্ক করলেন মমতা, কেন ওয়েসির দলকে ভয় পাচ্ছে তৃণমূল

দ্য ওয়াল ব্যুরো: মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের পইপই করে বুঝিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম না করেও প্রকাশ্যে মিম নিয়ে মন্তব্য করলেন দিদি। বললেন, “ওর

ফের ‘মিম’ নিয়ে দলকে সতর্ক করলেন মমতা, কেন ওয়েসির দলকে ভয় পাচ্ছে তৃণমূল

শেষ আপডেট: 18 November 2019 14:05

দ্য ওয়াল ব্যুরো: মজলিস-ই-ইত্তেহাদুল-মুসলিমিন তথা মিম নিয়ে দলের কোর গ্রুপের বর্ধিত বৈঠকে নেতাদের পইপই করে বুঝিয়েছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার কোচবিহারের কর্মীসভায় নাম না করেও প্রকাশ্যে মিম নিয়ে মন্তব্য করলেন দিদি। বললেন, “ওরা বিজেপির কাছে টাকা নেয়। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরবাদে। এখানে নয়।” কট্টর মুসলিমদের দল হল মিম। ব্রিটিশ জমানায় হায়দরাবাদে জন্ম নিয়েছিল মিম। ১৯২৭ সালে হায়দরাবাদের নিজাম ওসমান আলি খানের পৃষ্ঠপোষকতায় নওয়াজ খান কিলেদার এই দল গড়ে তুলেছিলেন। নিজামের অনুগামী দল হিসাবেই তারা পরিচিত ছিল। স্বাধীনোত্তর কালে হায়দরাবাদ আসন থেকে বহুবার লোকসভায় জিতেছে মিম। কিন্তু এখন দাক্ষিণাত্যের সীমানা পার করে মিম মহারাষ্ট্র, বিহার সহ বিভিন্ন রাজ্যে পা জমানোর চেষ্টায় নেমে পড়েছে। বাংলা লাগোয়া বিহারের কিষাণগঞ্জ বিধানসভার উপনির্বাচনে সদ্য জিতেছে আসাদউদ্দিন ওয়েসির দল। সেদিনই দ্য ওয়াল-এ লেখা হয়েছিল, তৃণমূলের চিন্তা বাড়িয়ে বিহারে খাতা খুলে ফেলল মিম।’ এর দু’সপ্তাহের মধ্যেই মিমের পোস্টারে ছয়লাপ হয়ে গিয়েছিল কোচবিহার শহর। সেই পোস্টারে ছিল ওয়েসির বিরাটাকার ছবি। আর নীচে লেখা ‘ইনতেজার অব খতম, মিশন ওয়েস্ট বেঙ্গল!’ বাংলায় তৃণমূলের অন্যতম মজবুত ভোট ব্যাঙ্কও তো সংখ্যালঘুরাই। পর্যবেক্ষকদের মতে, এখন মিম যদি বলে, এরপর ‘মিশন বাংলা’, দিদির চিন্তা হবে না! হাওড়া, হুগলি, মুর্শিদাবাদ, দুই চব্বিশ পরগনায় ইতিমধ্যেই তলে তলে সংগঠন গোছানোর কাজ শুরু করে দিয়েছে দক্ষিণ ভারতের এই দল। কিন্তু কোচবিহারে একেবারে ঢাকঢোল বাজিয়ে নিজেদের সদস্য সংগ্রহ অভিযান শুরু করে দিয়েছে ওয়েসি বাহিনী। এদিন সে ব্যাপারেই নেতাকর্মীদের সতর্ক করে দেন মমতা। [caption id="attachment_160187" align="aligncenter" width="450"] কোচবিহার শহরে মিমের পোস্টার [/caption] পর্যবেক্ষকদের আরও বক্তব্য, তৃণমূল হয়তো সত্যিই বড় বিপদের গন্ধ পাচ্ছে। আর তার বাস্তবতাও রয়েছে। লোকসভা ভোটে বড় ধাক্কা খেয়েছে বাংলার শাসকদল। অনেকের মতে, বাংলায় যে সিপিএমকে হারানো যায় এটা যেমন তৃণমূল প্রমাণ করে দিয়েছিল, ঠিক তেমনই উনিশের ভোটে বিজেপি বাংলায় প্রমাণ করেছে তৃণমূলকেও হারানো যায়। তৃণমূলের জয়রথ থেমেছে। লোকসভায় ৩৪ থেকে নেমে এসেছে ২২টি আসনে। কিন্তু এর মধ্যেও এমন আসন আছে, যেখানে সুতোর ব্যবধানে জিতেছে শাসকদল। যেমন আরামবাগ আসন। দু’হাজারের কম ভোটে জিতেছেন তৃণমূলের অপরূপা পোদ্দার। কিন্তু সেই আসনের বুথ স্তরের ফলাফল দেখলে দেখা যাচ্ছে, হিন্দু এলাকায় যেমন বিজেপির রমরমা, তেমন সংখ্যালঘু এলাকায় তৃণমূলের দাপট। এরকম আসনে যদি মিম উড়ে এসে জুড়ে বসে তা হলে কী হবে সহজেই অনুমান করা যাচ্ছে। বাংলায় যে এ বার মেরুকরণের ভোট হয়েছে তা মেনে নিয়েছেন অনেকেই। ভোটের ফল ঘোষণার দিন মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট বলেছিলেন, “টোটালটা হিন্দু-মুসলমান হয়েছে।” একই সঙ্গে বলেছিলেন, “যে গরু দুধ দেয়, আমি তার লাথিও সহ্য করতে পারি!” বিশদ ব্যাখ্যা না করলেও দিদি কী বলতে চেয়েছিলেন তা বাংলার মানুষের বুঝতে অসুবিধে হয়নি। তৃণমূল মনে করে, মিম কট্টর মুসলিম দল হলেও ওদের সঙ্গে বিজেপির একটা অদৃশ্য বোঝাপড়া আছে। যার উদ্দেশ্য, মুসলমান প্রার্থী দিয়ে ধর্মনিরপেক্ষ ভোট কেটে বিজেপির সুবিধে করে দেওয়া। একে কংগ্রেস-সিপিএম কৌশলগত জোট করে তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে চাইছে। তার উপর মিমও থাবা বসালে তৃণমূলের জন্য তা উদ্বেগের বইকি! এদিন সেটাকেই স্পষ্ট করতে চান মমতা।

```