Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীর

পুজোর আগে বেহালায় যানজট, অতিরিক্ত অটো ভাড়া রুখতে পদক্ষেপ প্রশাসনের

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকেই নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে সমস্যার মুখে পড়েছেন বেহালার বাসিন্দারা। রাস্তায় অতিরিক্ত জ্যামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল বেহালার বিভিন্ন রুটের অটো ভাড়াও। এ বার এই অতিরিক্ত ভাড়া

পুজোর আগে বেহালায় যানজট, অতিরিক্ত অটো ভাড়া রুখতে পদক্ষেপ প্রশাসনের

শেষ আপডেট: 19 September 2018 15:39

দ্য ওয়াল ব্যুরো: মাঝেরহাট ব্রিজ বিপর্যয়ের পর থেকেই নাকাল হচ্ছেন নিত্যযাত্রীরা। বিশেষ করে সমস্যার মুখে পড়েছেন বেহালার বাসিন্দারা। রাস্তায় অতিরিক্ত জ্যামের সঙ্গে পাল্লা দিয়ে বেড়ে গিয়েছিল বেহালার বিভিন্ন রুটের অটো ভাড়াও। এ বার এই অতিরিক্ত ভাড়া এবং যাত্রীদের হয়রানি রুখতে পদক্ষেপ নিল প্রশাসন। বেহালার ট্রান্সপোর্ট অফিসে বুধবার বেহালার কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করেন পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। তারপরেই সিদ্ধান্ত নেওয়া হয় বেহালার দিকে যাতায়াতের জন্য ৬০টি নতুন বাস নামাবে রাজ্য সরকারের পরিবহণ দফতর। মাঝেরহাট ব্রিজ ভাঙার পর থেকেই অত্যধিক হারে বেড়েছে বেহালার বিভিন্ন রুটের অটো ভাড়া। বেহালার সাধারণ মানুষ থেকে কাউন্সিলার সবার মুখেই উঠে এসেছে এই একই অভিযোগ। অতিরিক্ত অটো ভাড়া রুখতে তাই এ বার রাস্তায় থাকবে দু’টি ফ্লাইং স্কোয়াড। যেখানে দায়িত্বে থাকবেন ৮ জন স্পেশ্যাল অফিসার। কোনওরকম অব্যবস্থা দেখলে সঙ্গে সঙ্গেই নেওয়া হবে কড়া পদক্ষেপ। এ দিনের বৈঠকে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বুধবারের এই বৈঠকে বেহালার কাউন্সিলাররা ছাড়াও উপস্থিত ছিলেন ওই অঞ্চলের সব থানার প্রতিনিধিরা। ছিলেন পূর্ত দফতর এবং পরিবহণ দফতরের আধিকারিকরাও। বৈঠক শেষে পরিবণমন্ত্রী জানিয়েছেন, সামনেই দুর্গাপুজো। রাস্তায় নামবে মানুষের ঢল। কিন্তু পুজোর অতিরিক্ত ভিড়েও যাতে মানুষের কোনও অসুবিধা না হয়, বিশেষ করে বেহালার পুজো দেখতে কোনও অসুবিধা না হয় সে বিষয়ে নজর রাখার জন্য পরিবহণ দফতর প্রস্তুত।    

```