Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেইনীতীশ জমানার অবসান! বিহারের মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা ‘সুশাসন বাবু’র, কালই কি উত্তরসূরির শপথমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

রাজ্যের সরকারি হাসপাতালে ২২৭৪টি নতুন কোভিড বেড, পুজোয় সংক্রমণ রুখতে তৈরি সরকার

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে মারাত্মক ভাবে বাড়তে পারে কোভিড সংক্রমণ। এ ব্যাপারে বারবার সতর্ক করছেন অভিজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে পুজোর সপ্তাহ এবং তার পরের সময়টা ভয়ঙ্কর হতে পারে। কার্যত সুনামির আকারে ধেয়ে আসতে পারে সংক্রমণের ঢেউ। তাই এমন জরুর

রাজ্যের সরকারি হাসপাতালে ২২৭৪টি নতুন কোভিড বেড, পুজোয় সংক্রমণ রুখতে তৈরি সরকার

শেষ আপডেট: 20 October 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: পুজোর মধ্যে মারাত্মক ভাবে বাড়তে পারে কোভিড সংক্রমণ। এ ব্যাপারে বারবার সতর্ক করছেন অভিজ্ঞ চিকিৎসকরা। তাঁদের মতে পুজোর সপ্তাহ এবং তার পরের সময়টা ভয়ঙ্কর হতে পারে। কার্যত সুনামির আকারে ধেয়ে আসতে পারে সংক্রমণের ঢেউ। তাই এমন জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য আগাম তৈরি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। মুখ্যমন্ত্রীর নির্দেশে জরুরী ভিত্তিতে স্বাস্থ্য দফতর রাজ্যের সমস্ত সরকারি হাসপাতালে ১৬৩৯টি নতুন কোভিড বেডের ব্যবস্থা করেছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে সংকটজনক রোগীদের জন্য অতিরিক্ত ৬৩৫টি আইসিইউ বেডেরও বন্দোবস্ত করা হচ্ছে। অতএব মোট ২২৭৪টি নতুন বেডের ব্যবস্থা হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে। এখানে সরকারি খরচে চিকিৎসা হবে রোগীদের। অর্থাৎ বিনামূল্যে চিকিৎসা পাবেন রোগীরা। এছাড়াও জানা গিয়েছে, পুজোর মরশুমে বেসরকারি হাসপাতালগুলিতে কয়েকশো বেড বাড়ানো হচ্ছে। চলতি মাসের প্রথম দিকেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছিলেন কলকাতার চিকিৎসকরা। সেই চিঠিতে ডাক্তারবাবুরা বলেন দুর্গাপুজোয় কড়া বিধিনিষেধ জারি না হলে বাংলায় পুজোর পরে করোনা সংক্রমণের সুনামি বইবে। চিকিৎসকদের যৌথমঞ্চ মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে কেরল ও স্পেনের উদাহরণ দেন। তাতে বলা হয়, ওনাম উৎসবে কড়াকড়ি শিথিল করেছিল কেরল সরকার। তারপর দক্ষিণের এই রাজ্যে সংক্রমণ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে বসেছে। স্পেনে ফুটবল ম্যাচে দর্শক ঢুকতে দিয়েও একই বিপত্তি ঘটেছে। বাংলায় তেমন যেন না হয়। অন্যদিকে গতকালই ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাই কোর্ট। কোভিড পরিস্থিতিতে ভিড় নিয়ন্ত্রণ নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল হাইকোর্টে। সেই মামলার রায়ে হাই কোর্ট বলেছে, রাজ্যের প্রত্যেকটি পুজো মণ্ডপকে কন্টেইনমেন্ট জোন হিসেবে গণ্য করতে হবে। বড় পুজোর ১০ মিটার ও ছোট পুজোর পাঁচ মিটারের মধ্যে কেউ প্রবেশ করতে পারবেন না। মণ্ডপের শেষ অংশ থেকে এই দূরত্বের পরিমাপ করতে হবে। পুজো কমিটির সঙ্গে স্থানীয় পুলিশ এই বিধি কার্যকর করবে। পুজোর কাজে কত জন যুক্ত থাকতে পারবেন তাও আদালত বলে দিয়েছে। বড় পুজোর ক্ষেত্রে ২৫ জন এবং ছোট পুজোর ক্ষেত্রে ১৫ জন মণ্ডপের ভিতর পুজোর কাজ করতে পারবেন। কোনটা ছোট পুজো বা কোনটা বড় পুজো তা ঠিক করবে পুলিশ। আদালতের নির্দেশ লিফলেট আকারে প্রতিটি পুজো কমিটিকে পৌঁছে দিতে হবে পুলিশকে। আদালতের নির্দেশ কার্যকর করার ব্যাপারে পুলিশকে সক্রিয় হতে হবে। সারা রাজ্যে পুজোয় কেমন ভিড় হল না হল, আদালতের নির্দেশ কেমন কার্যকর হল তা লক্ষ্মী পুজোর চার দিনের মধ্যে রাজ্য সরকারকে হলফনামা দিয়ে সেই রিপোর্ট দিতে হবে।

```